Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

রাহুলের মিছিলে পা মেলাতে পারেন সেলিম! রবিবার শিলিগুড়ির কর্মসূচিতে ছিলেন 'কমরেডরা'

সূত্রের খবর, মালদহ-মুশির্দাবাদে রাহুল গান্ধীর মিছিলে পা মেলাতে পারেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। 

রাহুলের মিছিলে পা মেলাতে পারেন সেলিম! রবিবার শিলিগুড়ির কর্মসূচিতে ছিলেন 'কমরেডরা'

শেষ আপডেট: 29 January 2024 00:10

দ্য ওয়াল ব্যুরো: রবিবার শিলিগুড়িতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় দেখা গেছে সিপিএমের কর্মীদের। হাতে দলীয় লাল পতাকা নিয়ে ন্যায় যাত্রায় সামিল হয়েছিলেন  'কমরেডরা'।

সূত্রের খবর, মালদহ-মুশির্দাবাদে রাহুল গান্ধীর মিছিলে পা মেলাতে পারেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। 

আগামীকাল উত্তর দিনাজপুরের চোপড়া হয়ে রাহুলের ন্যায় যাত্রা পৌঁছবে অসমের কিষাণগঞ্জে। আগামী ৩১ জানুয়ারি ফের মালদহ দিয়ে রাজ্যে ঢুকবে রাহুলের ন্যায় যাত্রা। সূত্রের খবর, ওই সময়ই মালদহ এবংমুর্শিদাবাদে রাহুলের কর্মসূচিতে অংশ নিতে পারে বঙ্গ সিপিএম। মিছিলে হাঁটতে পারেন দলের রাজ্য সম্পাদক এবং জেংলা নেতৃত্ব।

এব্যাপারে কংগ্রেস বা সিপিএমের তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো না হলেও ঘটনা পরম্পরা সেদিকেই এগোচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দলীয় সূত্রের খবর,  বাংলায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় অংশগ্রহণ করার জন্য রবিবারই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ফোন করেছিলেন কংগ্রেসের বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ। জানা যাচ্ছে, কংগ্রেসের প্রবীণ সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গেও টেলিফোনে কথা হয়েছে সেলিমের।

কংগ্রেসের তরফে সেলিমকে মালদহ-মুর্শিদাবাদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সূত্রের খবর, সেলিম এই বিষয়ে নিশ্চিত করে কিছু না জানালেও ‘ন্যায় যাত্রা’র দিনক্ষণ বিস্তারিত জেনে নিয়েছেন।

সিপিএম সূত্রের খবর, ২৭ জানুয়ারি থেকে তিরুঅনন্তপুরমে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে। ৩০ তারিখ ওই বৈঠক শেষ হবে। তারপরে এই কর্মসূচিতে যোগ দিতে সেলিমের কোনও অসুবিধে নেই বলেই দলীয় সূত্রের খবর।

সেক্ষেত্রে ৩১ জানুয়ারি রাহুলের সভা মালদহে ঢুকলে তাতে সেলিম যোগ দিতে পারেন বলে আশাবাদী কংগ্রেস নেতৃত্ব। অতীতে বাম-কংগ্রেসের জোট হয়েছে বিধানসভায়। সেক্ষেত্রে অধীরের গড়ে রাহুলের সঙ্গে সেলিম একই মিছিলে পা মেলালে নীচুতলার কর্মীদের কাছে জোটের বার্তা আরও বেশি করে পৌঁছবে বলেও মনে করছেন দুই দলের একাংশ নেতৃত্ব।

 বিহারের ঘটনার পর ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। সেক্ষেত্রে শেষমেশ বাংলায় কংগ্রেস-সিপিএম জোটের সম্ভাবনা ক্রমেই জোরাল হচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। তাই রাহুলের মিছিলে সেলিমের উপস্থিতির সম্ভাবনা দেখছেন তাঁরা।


```