Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

রানিনগরে কংগ্রেসে ভাঙন! দলের সদস্যরা গ্রেফতার হতেই তৃণমূলে পঞ্চায়েত সমিতির দুজন!

দ্য ওয়াল ব্যুরো, মূর্শিদাবাদ: দলের কর্মীরা গ্রেফতার হওয়ার পরেই তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির দুইজন কংগ্রেস সদস্য! এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগরে (Raninagar TMC Joining)। গত শুক্রবার অধীর চৌধুরীর সভাকে

রানিনগরে কংগ্রেসে ভাঙন! দলের সদস্যরা গ্রেফতার হতেই তৃণমূলে পঞ্চায়েত সমিতির দুজন!

শেষ আপডেট: 10 September 2023 09:22

দ্য ওয়াল ব্যুরো, মূর্শিদাবাদ: দলের কর্মীরা গ্রেফতার হওয়ার পরেই তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির দুইজন কংগ্রেস সদস্য! এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগরে (Raninagar TMC Joining)।

গত শুক্রবার অধীর চৌধুরীর সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রানিনগর। কংগ্রেস-সিপিএম জোট এবারের পঞ্চায়েতে ভাল ফল করায় দুই দলের কর্মীদের উৎসাহ দিতে সভা ডাকা হয়েছিল। কিন্তু ওই সভা করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে ।

এতেই সভা শেষে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। থানা ও তৃণমূল অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি সহ মোট ৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই কংগ্রেস থেকে দলবদল নিয়ে তৃণমূলে যোগ দিলেন দুই পঞ্চায়েত সমিতির সদস্য (Raninagar TMC Joining)। তাঁদের নাম ঊর্মিলা খাতুন ও হানিফ সেখ।

রবিবার দুপুরে বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংগঠনিক জেলার সভাপতি শাওনি সিংহ রায় এক সাংবাদিক বৈঠক করেন। সেখানেই রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির দুইজন কংগ্রেস সদস্যের হাতে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে দেন শাওনি সিংহ ও রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন।

কংগ্রেসের অভিযোগ, হুমকি দিয়ে, জেলে পাঠানোর ভয় দেখিয়ে, অর্থ দিয়ে কংগ্রেসের ঘর ভেঙে দুই সদস্যকে দলে টেনেছে তৃণমূল।

তৃণমূলে যোগ দেওয়া দুই পঞ্চায়েত সমিতির সদস্য অবশ্য তাঁদের নতুন দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা বলেন, তাঁরা কংগ্রেসের জন্য অনেক লড়াই করেছেন। কিন্তু কংগ্রেস এখন তাঁদের কথায় গুরুত্ব দিচ্ছে না। তাই তাঁরা দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: মিলিয়ে গেছিল সাপের কামড়ের দাগ! বৃদ্ধার প্রাণ বাঁচাতে পরিবেশ কর্মীকে ডাকলেন ডাক্তাররা


```