Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

এবার ব়্যাগিংয়ের শিকার রানিগঞ্জের স্কুলছাত্র, চোখে লঙ্কার গুঁড়ো, প্রস্রাব খাওয়ানোরও অভিযোগ

রানিগঞ্জ: গত মাসেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় সামনে এসেছে ব়্যাগিংয়ের ভয়াবহ অভিযোগ। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে। এবার ব়্যাগিংয়ের গুরুতর অভিযোগ উঠল র

এবার ব়্যাগিংয়ের শিকার রানিগঞ্জের স্কুলছাত্র, চোখে লঙ্কার গুঁড়ো, প্রস্রাব খাওয়ানোরও অভিযোগ

শেষ আপডেট: 7 September 2023 06:19

রানিগঞ্জ: গত মাসেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় সামনে এসেছে ব়্যাগিংয়ের ভয়াবহ অভিযোগ। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে। এবার ব়্যাগিংয়ের গুরুতর অভিযোগ উঠল রানিগঞ্জের একটি হাইস্কুলে। নবম শ্রেণির এক ছাত্রের ওপর ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে তারই কয়েকজন সহপাঠীর বিরুদ্ধে (Raniganj school student victim of ragging)। অভিযোগ, জোর করে প্রস্রাব খাওয়ানো হয়েছে এই পড়ুয়াকে। এমনকী তাঁর চোখে ছেটানো হয় লঙ্কার গুঁড়োও।

বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খবর দেওয়া হয় পুলিশেও। ইতিমধ্যে ঘটনায় (Raniganj school student victim of ragging) জড়িত থাকার অভিযোগে পুলিশ সংশ্লিষ্ট স্কুলের তিন ছাত্রকে আটক করেছে।

পুলিশ ও স্কুল সূত্রের খবর, স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে বাইরে যাওয়ার কথা ক্লাস টিচারকে জানানোয় সহপাঠী কয়েকজন ছাত্র দিল ওই ছাত্রকে চরম শাস্তি দেয়। অভিযোগ, স্কুল ছুটির পর রাস্তার ধারে ওই ছাত্রকে একা পেয়ে, চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে মারধর করা হয়। পুলিশকে জানানো অভিযোগে ওই ছাত্র জানায়, “ওদের তিনজনের মুখে মুখোশ পরা ছিল। ব্যাপকভাবে মারধর করার পর ওরা জোর করে আমার মুখে প্রস্রাবও করে।"

 জানা গেছে, সহপাঠীরা ক্লাস ফাঁকি দিয়ে বাইরে চলে যাওয়ার কথা জানানোর পর স্কুল কর্তৃপক্ষ স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতেই তিন পড়ুয়াকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। পাল্টা প্রতিশোধ নিতে ওই ছাত্রের ওপর এমন অত্যাচার চালিয়েছে বলেই মনে করছেন স্কুলের একাংশ। তবে পড়ুয়াদের মধ্যে এমন অপরাধপ্রবণ মানসিকতা তৈরি হওয়ার ঘটনায় যারপরনাই উদ্বেগে স্কুল কর্তৃপক্ষ। ব়্যাগিংয়ের শিকার হওয়া ছাত্রটি মানসিকভাবে ভেঙে পড়ায় তাঁর জন্য মনোবিদের সাহায্য নেওয়া হচ্ছে বলেও স্কুল সূত্রের খবর।

আরও পড়ুন: ‘ছিঃ, ক্ষমতার লোভে বিশ্বাসঘাতকতা করলি!’ ঝালদায় মিঠুনের দলবদলে ক্ষুব্ধ নিহত তপন কান্দুর স্ত্রী


```