Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

অনলাইন গেমের নেশাই কাল হল, আদ্রায় মেয়েকে খুন করে নিজেও আত্মঘাতী রেলকর্মী

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই অনলাইন গেমে (online gaming) মন মজেছিল। তার সূত্রেই প্রচুর দেনা হয়েছিল বিভিন্ন লোকজনের কাছে। পাওনাদারদের ক্রমাগত তাগাদায় গত বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন রেলে কর্মরত ওই ব্যক্তি। শেষ পর্যন্ত উদ্ধার হল তাঁর ঝু

অনলাইন গেমের নেশাই কাল হল, আদ্রায় মেয়েকে খুন করে নিজেও আত্মঘাতী রেলকর্মী

শেষ আপডেট: 5 December 2022 04:24

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই অনলাইন গেমে (online gaming) মন মজেছিল। তার সূত্রেই প্রচুর দেনা হয়েছিল বিভিন্ন লোকজনের কাছে। পাওনাদারদের ক্রমাগত তাগাদায় গত বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন রেলে কর্মরত ওই ব্যক্তি। শেষ পর্যন্ত উদ্ধার হল তাঁর ঝুলন্ত মৃতদেহ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে তাঁর পাঁচ বছর বয়সি মেয়ের ঝুলন্ত মৃতদেহ। দেনার দায়ের মেয়েকে খুন করে (kills daughter) ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন (commits suicide) বলে অনুমান পুলিশের।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) আদ্রায়। মৃত ব্যক্তির নাম অমর মোদক (৩৫)। তাঁর মেয়ের নাম অঙ্কিতা মোদক। রবিবার নিজেদের বাড়ি থেকেই বাবা ও মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অমরবাবুর রেলের গ্রুপ ডি-র কর্মী ছিলেন। সম্প্রতি অনলাইন গেম খেলার নেশায় মজেছিলন তিনি। আর সেই কারণেই বিভিন্ন চেনা পরিচিতদের থেকে কয়েক লক্ষ টাকা ধার করেছিলেন তিনি।

মৃতের স্ত্রী যমা মোদক জানিয়েছেন, সম্প্রতি পাওনাদারদের আনাগোনা বেড়েছিল বাড়িতে। সেই নিয়েই মানসিক চাপে ভুগতেন অমরবাবু। এমনকী, মাঝে মাঝেই সপরিবারে আত্মহত্যা করার কথাও বলতেন তিনি।

যমাদেবী আরও জানিয়েছেন, তাঁর বাবাও অর্থসাহায্য করেছিলেন জামাইকে। কিন্তু তা সত্বেও কেন স্বামী এমন চূড়ান্ত পদক্ষেপ নিলেন, ভেবে কিছুতেই কূলকিনারা পাচ্ছেন না তিনি।

মৃতের স্ত্রী জানিয়েছেন, এই ঘটনার কিছুই টের পাননি তিনি। পুলিশের অনুমান, স্ত্রীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন অমরবাবু। তারপর যমাদেবী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে সেই সুযোগে মেয়েকে শ্বাসরোধ করে খুন করে নিজেও আত্মহত্যা করেছেন তিনি।

মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। সেই মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সাতসকালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড গড়িয়া স্টেশনের কাছে দোতলা বাড়িতে, তীব্র আতঙ্ক এলাকায়


```