Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 'ভিজিটর' পদে রাজ্যপাল নন! বিরোধী শূন্য বিধানসভায় পাশ হল সেই বিল

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাজ্য সরকারের তরফে বিধানসভায় (WB Assembly) আনা হয়েছিল পশ্চিমবঙ্গের বেসরকারি বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল (West Bengal Private University laws)। এই বিলে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে রাজ্যপালের জা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 'ভিজিটর' পদে রাজ্যপাল নন! বিরোধী শূন্য বিধানসভায় পাশ হল সেই বিল

শেষ আপডেট: 14 June 2022 11:09

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাজ্য সরকারের তরফে বিধানসভায় (WB Assembly) আনা হয়েছিল পশ্চিমবঙ্গের বেসরকারি বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল (West Bengal Private University laws)। এই বিলে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে রাজ্যপালের জায়গায় শিক্ষামন্ত্রীকে করার প্রস্তাব আনা হয়েছিল। সেই বিল নিয়ে আলোচনার মাঝেই বিধানসভা থেকে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। ফলে বিরোধী শূন্য বিধানসভাতেই পাশ হয়ে গেল এই বিল।

পূর্বেই ঠিক হয়েছিল সরকারি বিশ্ববিদ্যালয়ের মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়া হবে। সেই জায়গায় উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) ভিজিটর বা পরিদর্শক করা হবে। তবে তার জন্য আইন সংশোধনের প্রয়োজন ছিল। সেই মতই মঙ্গলবার বিধানসভায় এই বিল নিয়ে আসা হয়।

জুলাই থেকে রাজ্যে নিষিদ্ধ ফিনফিনে প্লাস্টিক! ব্যবহার করা যাবে না থার্মোকলের থালাও

সেই বিলই এদিন বিধানসভায় পাশ হয়ে যায়। বিল নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলার মাঝেই বিধানসভা ওয়াক আউট করে বিজেপি। সেই সময় বিলের পক্ষে সবে বলতে উঠেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সময়ই বিজেপি বিধায়করা বেরিয়ে যান বিধানসভা থেকে। যদিও তখন অধ্যক্ষ বিজেপি বিধায়কদের উদ্দেশে বলেন, 'আপনারা এইভাবে বেরিয়ে যেতে পারেন না'। তবে তা না শুনেই বেরিয়ে যান তাঁরা।

ওয়াক আউট প্রসঙ্গে এক বিজেপি বিধায়ক বলেন, "কালকের ভোটাভুটিতে কী হল তা তো দেখাই গেল। গণনাতেই ভুল। তারপরও কী হবে ডিভিশনে থেকে।" বিজেপি ওয়াক আউট করায় বিল পাশ করতে ভোটাভুটির আর প্রয়োজন পড়েনি শাসক দলের। এখন এই বিল আইনে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র রাজ্যপাল জগদীপ ধনকড়ের অনুমোদনের প্রয়োজন। এখন এটাই দেখার সোমবার ও মঙ্গলবার বিধানসভায় পাশ হওয়া দুই বিলে সই করেন কিনা রাজ্যপাল।


```