Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

'মাত্র এক পেগ খেয়েছি, ছেড়ে দিন স্যার', পুলিশের কাছে আবদার মদ্যপ স্কুটি চালকের

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হোলির দিনে মদ্যপ বিরুদ্ধে চলল পুলিশের অভিযান (Police Traffic Control)। বুধবার জলপাইগুলি শহরে ধরপাকড় চালাল পুলিশ। হোলির দ্বিতীয় দিনে বেলা বাড়তেই জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে মদ্যপ বাইকারদের দৌরাত্ম্য বাড়ছিল।

'মাত্র এক পেগ খেয়েছি, ছেড়ে দিন স্যার', পুলিশের কাছে আবদার মদ্যপ স্কুটি চালকের

শেষ আপডেট: 8 March 2023 13:42

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: হোলির দিনে মদ্যপ বিরুদ্ধে চলল পুলিশের অভিযান (Police Traffic Control)। বুধবার জলপাইগুলি শহরে ধরপাকড় চালাল পুলিশ।

হোলির দ্বিতীয় দিনে বেলা বাড়তেই জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে মদ্যপ বাইকারদের দৌরাত্ম্য বাড়ছিল। খবর যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসির কাছে। এরপর টিম নিয়ে রাস্তায় নামেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার এবং ওসি ট্রাফিক বাপ্পা সাহা। শহরের বিভিন্ন স্থানে ব্রেথ অ্যানালাইজার টেস্টের করে বাইক চালকদের পরীক্ষা করা শুরু হয়।

এদিন থানা মোড় এলাকায় চেকিংয়ের সময় এক মদ্যপ স্কুটি চালকে পাকড়াও করে পুলিশ। তখন স্কুটি চালক বলতে থাকেন 'এক পেগ খেয়েছি, আমায় ছেড়ে দিন স্যার।' কিন্তু পুলিশ কোনও আবদারেই কান না দেয়নি। একের পর এক মদ্যপ বাইক চালকদের আটকে জরিমানা সমেত বাইক বাজেয়াপ্ত করে।

আইসি অর্ঘ্য সরকার জানিয়েছেন, বেআইনি কাজ কোনও অবস্থায় বরদাস্ত করা হবে না। বেশ কিছু মদ্যপ বাইকারকে আটক করা হয়েছে। ট্রাফিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি এল, চা নিলাম কেন্দ্র খোলার চেষ্টায় খুশি জলপাইগুড়ির যুবক


```