Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

চক্রবূহ্যে বন্দি গাড়ি, ফিল্মি কায়দায় ডাকাত ধরল খেজুরি থানার পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ফিল্মি কায়দায় অস্ত্রসমেত সাত ডাকাতকে (robbers) গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের খেজুরি (Khejuri) থানার পুলিশ (police)। আগ্নেয়াস্ত্র ছাড়াও তাদের ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির ম্যাপ, পিকআপ ভ্যান-সহ

চক্রবূহ্যে বন্দি গাড়ি, ফিল্মি কায়দায় ডাকাত ধরল খেজুরি থানার পুলিশ

শেষ আপডেট: 27 September 2022 11:25

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ফিল্মি কায়দায় অস্ত্রসমেত সাত ডাকাতকে (robbers) গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের খেজুরি (Khejuri) থানার পুলিশ (police)। আগ্নেয়াস্ত্র ছাড়াও তাদের ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির ম্যাপ, পিকআপ ভ্যান-সহ আরও অন্যান্য সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, মোট ১০ রাউন্ড গুলি ও দুটি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে খেজুরি থানার শ্যামপুরে।

জানা গেছে, সোমবার গভীর রাতে ডাকাতির জন্য এলাকায় জড়ো হয়েছিল ডাকাতের দল। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে চতুর্দিক দিয়ে তাদের ঘিরে ফেলে। এরপর ডাকাতরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেই পিছু পিছু ধাওয়া করে পুলিশ। ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে, এমনকি দু'রাউন্ড গুলিও চালায়। তবে এতে দমে যায়নি পুলিশ বাহিনী। বুদ্ধি খাটিয়ে এরপর সমস্ত রাস্তায় গাছের গুড়ি ফেলে দেয় পুলিশ।

অবশেষে খেজুরি থানার ওসি অমিত দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ডাকাতদের ঘিরে ফেলে। এরপর তারা পালাতে শুরু করলে সোজা গাড়ির টায়ারে গুলি করে ধরে ফেলে পুলিশ। আজ সেই দুষ্কৃতীদের কাঁথি থানায় তোলা হয়। সেখানে সব ডাকাতদের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয়। এই ডাকাতচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মিনাখাঁয় সমবায় সমিতির টাকা তছরূপ, ম্যানেজারের বিরুদ্ধে বিক্ষোভ আদিবাসী মহিলাদের


```