Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

প্রয়াত হলেন কবি গৌতম বসু

দ্য ওয়াল ব্যুরো: চলে গেলেন আশির দশকের বিখ্যাত কবি গৌতম বসু। আজ সকাল ৯ টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর। পরিবারসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সিওপিডি'র সমস্যায় ভুগছিলেন কবি। কিডনিও ব

প্রয়াত হলেন কবি গৌতম বসু

শেষ আপডেট: 18 June 2021 07:55

দ্য ওয়াল ব্যুরো: চলে গেলেন আশির দশকের বিখ্যাত কবি গৌতম বসু। আজ সকাল ৯ টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর। পরিবারসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সিওপিডি'র সমস্যায় ভুগছিলেন কবি। কিডনিও বিকল হতে শুরু করেছিল। গতকাল বিকেলে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে তিনি কোভিডে আক্রান্ত ছিলেন কী না জানা যায়নি। বাংলা কবিতাজগতের অত্যন্ত পরিচিত নাম ছিলেন গৌতম বসু। তাঁর প্রথম প্রকাশিত বই 'অন্নপূর্ণা ও শুভকাল'। প্রথম বইতেই তাঁর স্বতন্ত্র স্বর মননশীল বাংলা পাঠকের মনোযোগ কেড়ে নিতে সমর্থ হয়েছিল। এরপর একে একে প্রকাশ পেয়েছে 'অতিশয় তৃণাঙ্কুর পথে', 'রসাতল', 'স্বর্গগরুড়চূড়া'র মতো বই। পেয়েছেন 'বীরেন্দ্র পুরস্কার', 'রবীন্দ্র স্মৃতি পুরস্কার' সহ একাধিক সম্মাননা। তাঁর মৃত্যুতে স্বভাবতই বাংলার কবি ও পাঠকমহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

```