Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

রাশিয়ান নেস্টিং ডলের মতো পেঁপে! অবাক ফল নন্দকুমারে

দ্য ওয়াল ব্যুরো: জিনের বদল ঘটায় বাড়ির বাগানে ফলা পেঁপে একেবারে রাশিয়ান নেস্টিং ডলের মতো হয়ে গেছে! রাশিয়ান নেস্টিং ডল না বলে আমাদের এখানের বারাণসীর পুতুলও বলতে পারেন। একটি পুতুল, সেটি খুলে ফেললে তার ভিতরে রয়েছে আরেকটি পুতুল। সেই পুতুল খুলে

রাশিয়ান নেস্টিং ডলের মতো পেঁপে! অবাক ফল নন্দকুমারে

শেষ আপডেট: 18 January 2020 08:41

দ্য ওয়াল ব্যুরো: জিনের বদল ঘটায় বাড়ির বাগানে ফলা পেঁপে একেবারে রাশিয়ান নেস্টিং ডলের মতো হয়ে গেছে! রাশিয়ান নেস্টিং ডল না বলে আমাদের এখানের বারাণসীর পুতুলও বলতে পারেন। একটি পুতুল, সেটি খুলে ফেললে তার ভিতরে রয়েছে আরেকটি পুতুল। সেই পুতুল খুলে ফেললে তার ভিতরেও রয়েছে আরেকটি পুতুল...। সব মিলিয়ে চার থেকে পাঁচটি পুতুল থাকে একটি পুতুলের সেটে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের দনীপুরের বাসিন্দা নির্মল বৈতালিকের বাড়ির গাছে ফলে থাকা পেঁপেগুলি তেমনই। শনিবার সকালে বাড়ির গাছ থেকে একটি পেড়ে সেটি রান্নার করার জন্য লম্বালম্বি ভাবে কেটে দেখা যায় তার মধ্যে বীজ নেই। বীজের বদলে রয়েছে একটি ছোট পেঁপে। সেই পেঁপেটিকেও তাঁরা ছুরি দিয়ে লম্বালম্বি ভাবে কাটেন। দেখেন তার মধ্যেও কোনও বীজ নেই, রয়েছে আরেকটি পেঁপে। এমন দৃশ্য দেখে তাঁরা অবাকই হয়ে যান। [caption id="attachment_178582" align="aligncenter" width="452"] পেঁপের ভিতরে পেঁপে![/caption]

আরও পড়ুন: সামুদ্রিক বরাহ! জেলেদের জালে আটকানো প্রাণীর ছবি দেখলেন বিজ্ঞানীরা

একটি পেঁপের ক্ষেত্রেই কি এই ব্যতিক্রম দেখা গেছে! তাঁরা ওই গাছ থেকে অন্য একটি পেঁপে পাড়েন। দেখেন সেই পেঁপের ক্ষেত্রেও একই ব্যাপার, বীজের বদলে তার মধ্যেও রয়েছে আর একটি পেঁপে। লোকমুখে কথাটি ছড়িয়ে পড়লে অনেকেই সেই পেঁপে দেখতে নির্মল বৈতালিকের বাড়িতে ভিড় করেন। এমন পেঁপের কথা গ্রামের লোক না শুনলেও কৃষি বিজ্ঞানে এই ঘটনাকে একেবারে বিরল বলা যায় না। মহিষাদল ব্লকের সহ-কৃষিঅধিকর্তা কাজলকৃষ্ণ বর্মন জানালেন, মূলত জিনের পরিবর্তনের কারণে এই ধরনের ঘটনা দেখা যায়। দূষণের কারণে আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওজোন স্তরের ক্ষতির জন্যই জিনের এই পরিবর্তন বলে তিনি মনে করেন। কাজলকৃষ্ণ বর্মন বলেন, “অতিবেগুনি রশ্মি যখন ওজন স্তর ভেদ করে পৃথিবীতে পৌঁছায় তখন তার প্রভাব পড়ে উদ্ভিদের উপরেও। এর ফলেই কিছু কিছু ফলের ক্ষেত্রে জিনের পরিবর্তন লক্ষ্য করা যায়।” এক্ষেত্রেও তেমনই হয়েছে বলে তিনি মনে করছেন।

```