Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

তৃণমূল প্রার্থীর গাল কামড়ে ধরল বিজেপির এজেন্ট, ক্ষতস্থানে সাতটি সেলাই, অশোকনগরে হুলস্থুল

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অশোকনগরে ভোটকেন্দ্রে তৃণমূল প্রার্থীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির পোলিং এজেন্টের (Panchayat Election 2023) বিরুদ্ধে। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ভোটকেন্দ্রের বাইরে (Panchayat Election 2023)

তৃণমূল প্রার্থীর গাল কামড়ে ধরল বিজেপির এজেন্ট, ক্ষতস্থানে সাতটি সেলাই, অশোকনগরে হুলস্থুল

শেষ আপডেট: 8 July 2023 12:49

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অশোকনগরে ভোটকেন্দ্রে তৃণমূল প্রার্থীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির পোলিং এজেন্টের (Panchayat Election 2023) বিরুদ্ধে।

এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় ভোটকেন্দ্রের বাইরে (Panchayat Election 2023)। ওই তৃণমূল প্রার্থীর গালে সাতটি সেলাই পড়ে বলে জানা গেছে।

https://twitter.com/TheWallTweets/status/1677659249168769024

ভোট চলাকালীন হাবড়া ২ নম্বর (Habra) ব্লকের রাজীবপুর বিড়া গ্রাম পঞ্চায়েতের রাজীবপুর এ.ভি হাইস্কুলের ৯২ নম্বর বুথের মধ্যে তৃণমূল এবং বিজেপির কর্মীদের মধ্যে বচসা বাঁধে। তৃণমূলের অভিযোগ, সেই বচসা থামাতে গেলে তৃণমূল প্রার্থীর গালে কামড় বসিয়ে দেন বিজেপির পোলিং এজেন্ট। তৃণমূল কর্মীরা জানান, বিজেপি প্রার্থীর ওই এজেন্ট এমনভাবে কামড়েছেন যে কানের নীচে থেকে বেশ খানিকটা মাংস তুলে নিয়েছে সে।

সঙ্গে সঙ্গে ওই তৃণমূল প্রার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাতটি সেলাই দিতে হয়েছে তৃণমূল প্রার্থীর ক্ষতস্থানে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসে পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শ্রীকান্ত বালিয়াল নামে ওই তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ, ভোট শুরুর পর থেকেই বিজেপি কর্মীরা নানাভাবে অশান্তির প্ররোচনা দিচ্ছিল। বেলা বাড়তেই তারা বুথে ঢুকে অশান্তি শুরু করে। তিনি বলেন, “বিজেপি প্রার্থীর এজেন্ট অশোক বারিক আমার এজেন্টের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি বাধা দেওয়ায় অশোক আমার গাল কামড়ে ধরে। সাতটা সেলাই দিতে হয়েছে।”

বিজেপির নেতৃত্ব ঘটনার কথা স্বীকার করলেও তৃণমূল প্রার্থীর আনা অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

পঞ্চায়েত নির্বাচনে অনেক কম ভোট পড়ল, ভয়ে বেরোল না মানুষ? নাকি তুলনায় ছাপ্পা কম


```