Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

রানিনগরে বোমাবাজি, আরএসপি প্রার্থী নিখোঁজ, পুনর্নির্বাচনেও হিংসার ছবি মুর্শিদাবাদে

দ্য ওয়াল ব্যুরো: পুনর্নির্বাচনের (PANCHAYAT ELECTION 2023) হিংসার ছবি রাজ্যজুড়ে। এবারের পঞ্চায়েত ভোটে সবচেয়ে বেশি সন্ত্রাসের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে। সবচেয়ে বেশি পুনর্নির্বাচনও হচ্ছে মুর্শিদাবাদে। সেখানে মোট ১৭৫টি বুথে ভোটগ্রহণ চলছে। ন

রানিনগরে বোমাবাজি, আরএসপি প্রার্থী নিখোঁজ, পুনর্নির্বাচনেও হিংসার ছবি মুর্শিদাবাদে

শেষ আপডেট: 10 July 2023 06:58

দ্য ওয়াল ব্যুরো: পুনর্নির্বাচনের (PANCHAYAT ELECTION 2023) হিংসার ছবি রাজ্যজুড়ে। এবারের পঞ্চায়েত ভোটে সবচেয়ে বেশি সন্ত্রাসের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে। সবচেয়ে বেশি পুনর্নির্বাচনও হচ্ছে মুর্শিদাবাদে। সেখানে মোট ১৭৫টি বুথে ভোটগ্রহণ চলছে। নিরাপত্তা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু তার পরেও পুনর্নির্বাচনের আগের রাত থেকেই অশান্ত মুর্শিদাবাদের রানিনগর। এক তৃণমূল কর্মীর মৃত্যুর খবর মিলেছে। এদিন সকাল থেকেই বোমাবাজি চলছে। একজন আরএসপি প্রার্থী নিখোঁজ বলে খবর মিলেছে।

সূত্রের খবর, আরএসপি প্রার্থী আজাবুল ইসলামের খোঁজ মিলছে না। যদিও পুলিশের তরফে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। নিখোঁজ প্রার্থীর পরিবারের দাবি, আজাবুলের কোনও খোঁজ নেই। আতঙ্কে রয়েছেন তাঁর পরিবারের লোকজন।  নিখোঁজ প্রার্থীর কোনও খবর না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা। ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আজাবুলের স্ত্রী।

আজ রানিনগরে পুনর্নির্বাচন (PANCHAYAT ELECTION 2023) রয়েছে। কিন্তু ভয়ে ভোট দিতে যেতে চাইছেন না কেউই। সকাল থেকে এলাকায় বোমাবাজি হচ্ছে। ভোটাররা বুথ ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ।

এদিকে রানিনগরের কাতলামারী এলাকায় খুন হয়েছেন তৃণমূল কর্মী সিজারুল শেখ (৩৫)। শনিবার সকালে ভোট (PANCHAYAT ELECTION 2023) দিয়ে বাড়ি ফেরার দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছিলেন। রবিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবার কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 পঞ্চায়েত ভোটে (PANCHAYAT ELECTION 2023) কার্যত রণক্ষেত্র মুর্শিদাবাদের রানিনগর। মুড়ি-মুড়কির মতো বোমা পডে়ছে। ব্যাগ ভর্তি বোমা হাতে তৃণমূল নেতার দাপাদাপি দেখা গেছে। রাস্তাঘাটে নুড়ি পাথরের মতো ছড়িয়ে ছিল সকেট কিম্বা বোতল বোমা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগ্নেয়াস্ত্র হাতে ছুটতে দেখা গিয়েছিল পুলিশ বাহিনীকে। 


```