Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

মেদিনীপুরের গ্রামে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হল বৃদ্ধকে, গ্রেফতার তিন

দ্য ওয়াল ব্যুরো: ডাইনি (Witch) অপবাদে এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল খড়্গপুর গ্রামীণ থানা এলাকায়। এই ঘটনার তদন্তে নেমে তিন গ্রামবাসীকে গ্রেফতার করল খড়গপুর গ্রামীন থানার পুলিশ। খড়গপুর লোকাল থানার পলশা অঞ্চলের জগতপুর গ্রামে বুধবার রাত

মেদিনীপুরের গ্রামে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হল বৃদ্ধকে, গ্রেফতার তিন

শেষ আপডেট: 7 October 2021 13:32

দ্য ওয়াল ব্যুরো: ডাইনি (Witch) অপবাদে এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল খড়্গপুর গ্রামীণ থানা এলাকায়। এই ঘটনার তদন্তে নেমে তিন গ্রামবাসীকে গ্রেফতার করল খড়গপুর গ্রামীন থানার পুলিশ। খড়গপুর লোকাল থানার পলশা অঞ্চলের জগতপুর গ্রামে বুধবার রাতে ঘটনাটি ঘটে। মৃতের নাম দুর্গাপদ টুডু (৭২)। বৃহস্পতিবার সকালে গ্রামের রাস্তার ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। তুমুল উত্তেজনা সৃষ্টি হয় গ্রামে। তদন্তে নেমে বৃহস্পতিবার গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। মায়ের শাড়ি, চোখের কোলে সোনার ছোঁয়া বাগুইআটির পুজোয় মৃতের ছেলে অবিনাশ টুডুর অভিযোগ গ্রামের কিছু লোক দুর্গাপদবাবুকে ডাইনি বলায় তার প্রমাণ কী আছে জানতে চেয়েছিলেন তিনি। সেই থেকেই একটা বিবাদের সূত্রপাত। তারই বলি হতে হয়েছে তাঁর বাবাকে। মৃতের আত্মীয় সিমনা সরেন জানান, বাঁধের নিচে পড়েছিল দেহ। সালাই পুজোর পরেই ডাইনি সন্দেহ করা হয়েছিল। সেই থেকে এই ঘটনা ঘটতে পারে। তৃণমূলের বুথ সভাপতি পলাশ ঘোড়ুই জানান, দুর্গাপদ টুডুর ছেলের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন পিচ রাস্তার উপর রক্ত পড়ে রয়েছে। সেখান থেকে প্রায় ৫০০ মিটার দূরে মৃতদেহ পড়ে ছিল। কয়েকমাস আগে তাঁকে ডাইনি বলায় একটা গণ্ডগোল হয়েছিল। তারই জেরে এই হত্যাকাণ্ড বলে অনুমান। পুলিশের প্রাথমিক অনুমান ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল বৃদ্ধকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনাকে ডাইনি অপবাদে খুন বলে মানতে চায়নি পুলিশ। তাদের দাবি পাড়ার বিবাদের জেরেই খুন হয়েছেন ওই বৃদ্ধ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```