Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

পেশা নিয়ে মশকরা, রায়গঞ্জে কামড়ে আঙুল কেটে নিলেন 'বন্ধু'! পাল্টা কামড় খেয়ে হাসপাতালে নিজেও

পেশা তুলে রবির ঠাট্টা মেনে নিতে পারেননি মিঠু। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি বন্ধুর গালে সপাটে চড় কষিয়ে দেন। 

পেশা নিয়ে মশকরা, রায়গঞ্জে কামড়ে আঙুল কেটে নিলেন 'বন্ধু'! পাল্টা কামড় খেয়ে হাসপাতালে নিজেও

শেষ আপডেট: 2 November 2023 12:35

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুদের মধ্যে তো কত রকম হাসিঠাট্টাই হয়। কখনও নাম বিকৃত করে ডাকা, কখনও কাজ নিয়ে লঘু ইয়ার্কি। কিন্তু তার মাশুল যে এমনভাবে দিতে হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি দুই বন্ধুর কেউই। সামান্য হাসি-মজা মুহূর্তে 'সিরিয়াস' হয়ে গিয়েছিল। আর তার পরেই এক বন্ধুর কামড়ে অন্যজনের আঙুল ছিঁড়ে নিলেন! পাল্টা দ্বিতীয়জনও খ্যাঁক করে কামড় বসলেন অন্যজনের বুকে, তারপর সেই কাটা আঙুল নিয়েই হাজির হলেন হাসপাতালে! 

হতবাক করা ঘটনাটি ঘটেছে দিনাজপুরের রায়গঞ্জের গোয়ালতোড় গ্রামে। জানা গেছে, একটি লটারির দোকানের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন দুই বন্ধু রবি বর্মন ও মিঠু রায়। মিঠু পেশায় চাষি। আর রবি এসএসবি-তে কর্মরত। এদিন গল্পের মধ্যেই নাকি রবি মিঠুর পেশা তুলে ঠাট্টা করেছিলেন। মিঠুর দাবি, সেই 'মজা' ছিল যথেষ্ট অপমানজনক। এমনকী, রবি তাঁকে গালাগালও দেন বলে অভিযোগ। পেশা তুলে রবির সেই ঠাট্টা মেনে নিতে পারেননি মিঠু। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি রবির গালে সপাটে চড় কষিয়ে দেন। 

ব্যাপারটা বুঝে ওঠার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন রবি। তারপরই ঝাঁপিয়ে পড়ে মিঠুর বুড়ো আঙ্গুল কামড়ে ছিঁড়ে নেন তিনি! মিঠুও দমে যাওয়ার পাত্র নন, রবির বুকে কষিয়ে কামড় বসান তিনি। এরপর কাটা আঙুল সঙ্গে করে নিয়ে হাজির হন থানায়। পুলিশকর্মীরাও ঘটনা জেনে আঁতকে ওঠেন। তারপর অবশ্য মিঠুকে সঙ্গে করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁরা। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর। 

একই হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিকেও। তাঁর আঘাতও বেশ গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

চিকিৎসাধীন অবস্থাতেও মিঠুর রাগ কমেনি। বন্ধু রবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখেছে পুলিশ। তবে সামান্য কারণে এমন নৃশংস ঘটনায় স্থানীয়রা হতভম্ব। তাঁরা জানিয়েছেন, মিঠু ও রবি দীর্ঘদিনের বন্ধু। চায়ের দোকান থেকে শুরু করে লটারির দোকানে প্রায়ই আড্ডা মারতে দেখা যেত দুজনকে। রবি নাকি নিয়মিতই বন্ধুর নাম, পেশা নিয়ে মজা করতেন। তাতে রেগে যেতেন মিঠু। তবে সেই ইয়ার্কির যে এমন পরিণতি হতে পারে, তা ভাবতে পারছেন না কেউই। 


```