Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মহিলা আইনজীবীর দেহ উদ্ধার বাড়িতে, চুরির উদ্দেশ্যে খুন! ধন্ধে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : রবিবার সাত সকালেই নিজের বাড়িতে উদ্ধার হল মহিলা আইনজীবীর দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার আঝাপুরে। নিহত আইনজীবীর নাম মিতালী ঘোষ ( ৫৯ )। তিনি বর্ধমান আদালতের আইনজীবী ছিল

মহিলা আইনজীবীর দেহ উদ্ধার বাড়িতে, চুরির উদ্দেশ্যে খুন! ধন্ধে পুলিশ

শেষ আপডেট: 27 October 2019 09:49

দ্য ওয়াল ব্যুরো : রবিবার সাত সকালেই নিজের বাড়িতে উদ্ধার হল মহিলা আইনজীবীর দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার আঝাপুরে। নিহত আইনজীবীর নাম মিতালী ঘোষ ( ৫৯ )। তিনি বর্ধমান আদালতের আইনজীবী ছিলেন। পুলিশ সূত্রে খবর, মিতালীদেবী একাই থাকতেন দোতলা ওই বাড়িতে। রবিবার সকালে তাঁর পরিচারিকা গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। তখন তিনি পাশের বাড়ি থেকে একটি মই নিয়ে টিনের চালে উঠে দেখতে পান উঠোনে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন মিতালীদেবী। এই দৃশ্য দেখে প্রতিবেশীদের ডাকেন পরিচারিকা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ভিতরে চারদিক লণ্ডভণ্ড অবস্থায় ছিল। পুরো একতলা জুড়ে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলা ছিল। ঘরের ভিতরেও আলমারি খোলা ছিল। খবর পেয়ে সেখানে আসেন পরিবারের লোক। তাঁরা জানিয়েছেন জিনিসপত্র, গয়নাগাটি সরানো হয়েছে। পুলিশের আরও অনুমান মামলার নথিও চুরি করা হতে পারে। এই ঘটনায় জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মনে করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই সবটা বোঝা যাবে। শুধুই চুরির উদ্দেশ্যে খুন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় কোথাও সিসিটিভি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। একজনকে খুন করে চারদিক লণ্ডভণ্ড করা হল, অথচ কেউ টের পেল না, সেটাই ভাবাচ্ছে পুলিশকে।

পড়ুন, দ্য ওয়ালের পুজো ম্যাগাজিনে প্রকাশিত গল্প…..


```