Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

তাপমাত্রা আরও কমল, শীতের কামড়ে জবুথবু কলকাতা থেকে জেলা  

দ্য ওয়াল ব্যুরো: আরও কমল কলকাতার তাপমাত্রা। শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের তাপমাত্রায় কমেছে। সংক্রান্তির পর থেকে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। আগামী কয়েক দিন এরকম তাপমাত্রা থাকবে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ পুরোপুরিভাবে ব

তাপমাত্রা আরও কমল, শীতের কামড়ে জবুথবু কলকাতা থেকে জেলা  

শেষ আপডেট: 17 January 2021 04:01

দ্য ওয়াল ব্যুরো: আরও কমল কলকাতার তাপমাত্রা। শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের তাপমাত্রায় কমেছে। সংক্রান্তির পর থেকে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। আগামী কয়েক দিন এরকম তাপমাত্রা থাকবে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ পুরোপুরিভাবে বিদায়ের আগে একবার বড় ধাক্কা দিচ্ছে শীত। একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৫৩ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। নতুন বছরের শুরু থেকেই বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। জানুয়ারির গোড়াতেই শীত উধাও, এমনটাই ভেবেছিলেন রাজ্যবাসী। অনেকে তো শীতের পোশাকও গোটাতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছিল সংক্রান্তি পর্যন্ত অপেক্ষা করতে। হলও তাই। সংক্রান্তি পড়তেই ফের কমতে লাগল তাপমাত্রা। পৌষ সংক্রান্তি পেরিয়ে মাঘ মাস পড়তেই নামতে শুরু করেছে উষ্ণতার পারদ। শুধু উষ্ণতা নামাই নয়, রীতিমতো শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহ অনুভব করা যাবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। জেলার ক্ষেত্রে তা অন্তত ১০ ডিগ্রি থাকবে বলেই জানানো হয়েছে। জানুয়ারি মাসের গোড়ার দিক থেকেই বিদায় নেওয়ার পথে হাঁটছিল শীত। এই সপ্তাহের সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। বেলার দিকে রোদ উঠলে রীতিমতো গরম পড়ে যাচ্ছিল রোজই। কিন্তু তার দু'দিনের মধ্যেই ফিরল শীত। দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের পাশাপাশি, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা জারি হয়েছে। রবি ও সোমবার হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। সব মিলিয়ে নতুন করে ফিরে আসা শীতের আমেজ উপভোগ করছেন রাজ্যবাসী।

```