Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, তবে এখনই কমছে না গরম, জানাল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে গুমোট গরমের পর বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। সঙ্গে বেশ কিছু এলাকায় বাজ পড়ছে বলেও জানা গিয়েছে। কিন্তু দু-একপশলার এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি ছাড়া আর কিছুই পাবে

বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, তবে এখনই কমছে না গরম, জানাল হাওয়া অফিস

শেষ আপডেট: 21 September 2019 07:31

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে গুমোট গরমের পর বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। সঙ্গে বেশ কিছু এলাকায় বাজ পড়ছে বলেও জানা গিয়েছে। কিন্তু দু-একপশলার এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি ছাড়া আর কিছুই পাবেন না বঙ্গবাসী, তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরং আগামী কয়েকদিন বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমও। ভাদ্র মাস চলে গেলেও ভ্যাপসা গরম হাড়ে হাড়ে টের পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আর্দ্রতার পরিমাণ ছিল সপ্তমে। তবে বেলা গড়াতেই তেড়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগণায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকেই রিয়েল ফিল ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বেলা দশটাতেই মনে হচ্ছিল দুপুর বারোটার রোদের তেজে তেতেপুড়ে খাক হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। সেই সঙ্গে পাল্লা দিচ্ছিল আর্দ্রতাও। এ দিন শহরে আর্দ্রতার পরিমাণ ৫৮ শতাংশ। কিন্তু প্রায় ৬৭ শতাংশ ক্লাউড কভার থাকায় ভ্যাপসা -গুমোট গরম ফিল হচ্ছিল অনেক বেশি। গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে তাতে পারদের কোনও হেরফের হয়নি। বরং আপেক্ষিক আর্দ্রতার ফলে গুমোট গরমে ঘেমেনেয়ে একসা হয়েছে আম জনতা। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উষ্ণতা এবং আর্দ্রতা। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম কমবে না বলেই জানিয়েছে হওয়া অফিস। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৪ তারিখের পর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার ফলে সেপ্টেম্বরের শেষভাগে বাড়তে পারে বৃষ্টি। পণ্ড হতে পারে বাঙালির সাধের দুর্গাপুজো।

```