Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

দক্ষিণের পাশাপাশি আজ বৃষ্টির পূর্বাভাস উত্তরের ২ জেলাতে, বইতে পারে ঝোড়ো হাওয়াও

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর সূত্রে খবর, দার্জিলিং এবং কালিম্পং জেলার বেশ কিছু অংশে ঝড়বৃষ্টি হতে পারে শনিবার। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হা

দক্ষিণের পাশাপাশি আজ বৃষ্টির পূর্বাভাস উত্তরের ২ জেলাতে, বইতে পারে ঝোড়ো হাওয়াও

শেষ আপডেট: 2 May 2020 09:10

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর সূত্রে খবর, দার্জিলিং এবং কালিম্পং জেলার বেশ কিছু অংশে ঝড়বৃষ্টি হতে পারে শনিবার। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া সুন্দরবন অঞ্চলেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে দুর্যোগ চলবে সেকথা আগেই জানিয়েছে আলিপুর। উল্লেখ্য, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার সকালে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আবহবিদদের অনুমান আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ গভীর ঘূর্ণাবর্তে পরিণত হবে। তবে এই নিম্নচাপের শক্তি বৃদ্ধি হবে খুবই ধীর গতিতে। এর জেরে ১ থেকে ৫ তারিখ পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস ১ এবং ২ তারিখ হাল্কা বৃষ্টি হবে। ৩ তারিখ থেকে বাড়বে বৃষ্টির তীব্রতা। ৪ এবং ৫ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরো অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- ‘কোভিড টো’ কী, পায়ের পাতায় র‍্যাশ, জ্বালাপোড়া হতে পারে করোনার লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা
তবে এই নিম্নচাপের জেরে আপাতত পশ্চিমবঙ্গে কোনও সতর্কতা নেই বলেই জানিয়েছে আলিপুর। বরং বাংলাদেশ লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত। সেটা শক্তিশালী হলে বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপট বাড়বে বলেই মত আবহবিদদের। সেক্ষেত্রে ঝড়বৃষ্টি আরও কিছুদিন চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে একটানা বৃষ্টির বদলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও তীব্রতা বেশি, কোথাও বা কম। ঝড়বৃষ্টির স্থায়িত্বও বেশিক্ষণ হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মূলত উত্তর বঙ্গোপসাগর ছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড় এলাকায়। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। তার ফলেই ঝড়বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বাধিক ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ। গত কয়েকদিনের টানা ঝড়বৃষ্টিতে সাময়িক ভাবে রাতের দিকে তাপমাত্রা কমেছে। তবে অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে দিনের বেলা ভ্যাপসা-গুমোট গরম ভালই অনুভূত হচ্ছে।

```