Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রে নানুর, রক্ত ঝরল পুলিশের

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ভোটের দিনই রণক্ষেত্র চেহারা নিয়েছিল বীরভূমের নানুর। ভোটের পরেও রাজনৈতিক হিংসা অব্যহত রইল সেখানে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে নানুনের বন্দর গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হতে হল পু

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রে নানুর, রক্ত ঝরল পুলিশের

শেষ আপডেট: 12 June 2019 07:59

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ভোটের দিনই রণক্ষেত্র চেহারা নিয়েছিল বীরভূমের নানুর। ভোটের পরেও রাজনৈতিক হিংসা অব্যহত রইল সেখানে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে নানুনের বন্দর গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকে। মঙ্গলবার রাতে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে তাদের কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে, এই অভিযোগ তুলে পথ অবরোধ শুরু করে বিজেপি। পুলিশ অবরোধ তুলতে গেলেই খণ্ডযুদ্ধ বেঁধে যায়। গোটা গ্রাম নেমে আসে রাস্তায়। বিজেপি কর্মীদের ছোড়া পাথরের আঘাতে মাথা ফেটেছে এক পুলিশ কর্মীর। আহত আরও বেশ কয়েকজন। এরপরই ওই এলাকায় পাল্টা জমায়েত শুরু করে তৃণমূল। বিজেপি-র অভিযোগ, শান্তিপূর্ণ পথ অবরোধ তুলতে তৃণমূল ব্যাপক বোমাবাজি করে। পরিস্থিতি এমন জায়গায় যায় যে, পুলিশকে কিছুক্ষণের জন্য ঘটনাস্থল ছাড়তে হয়। পরে আরও বাহিনী নিয়ে বন্দর গ্রামে যায় পুলিশ। বুধবার দুপুর পর্যন্ত খবর, ব্যাপক বোমাবাজি চলছে। বিজেপি-র অভিযোগ, তৃণমূলের বাহিনী ঢুকে গ্রামে গ্রামে বোমাবাজি চালাচ্ছে। কেউ বেরোতে পারছে না। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটে খারাপ ফলাফলের পরই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কাজল শেখকে ডেকে কথা বলেন। দীর্ঘদিন জেলার রাজনীতিতে কাজল ছিলেন অনুব্রতর বিরোধী শিবিরের। কিন্তু এ বার ভোটের পরই কাজলকে ডেকে নেন কেষ্ট। বিজেপি-র অভিযোগ, হঠাৎ সক্রিয় কাজলের নেতৃত্বেই সারা রাত বোমাবাজি করেছে তৃণমূল। উলটে পুলিশ গ্রেফতার করেছে বিজেপি কর্মীকে। ভোট পরবর্তী হিংসা সারা রাজ্যেই যেন প্রতিদিন সংক্রামিত হচ্ছে। ইতিমধ্যেই ১২ জন নিহত হয়েছেন। বীরভূমও তা থেকে বাদ গেল না।

```