Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

বৃষ্টি উধাও! আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে গরম, সঙ্গে আর্দ্রতা

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে লাগাতার বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল চলতি সপ্তাহের শুরুতেও বৃষ্টি হবে। কিন্তু কোথাই কী? রবিবার থেকেই বৃষ্টি উধাও। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আর্দ্রতা। ঘেমে-নেয়ে নাজেহাল হয়

বৃষ্টি উধাও! আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে গরম, সঙ্গে আর্দ্রতা

শেষ আপডেট: 16 September 2019 04:27

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে লাগাতার বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল চলতি সপ্তাহের শুরুতেও বৃষ্টি হবে। কিন্তু কোথাই কী? রবিবার থেকেই বৃষ্টি উধাও। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আর্দ্রতা। ঘেমে-নেয়ে নাজেহাল হয়েছে মানুষ। এই অবস্থা আরও ৪৮ ঘণ্টা থাকবে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এই তাপমাত্রা মঙ্গলবার পর্যন্ত বাড়বে বলেই জানানো হয়েছে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই দু’দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছিল, তা উত্তরবঙ্গের দিকে চলে গিয়েছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া গরম ও শুষ্ক হয়ে পড়েছে। বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রা একই রকম থাকবে বলেই জানিয়েছে তারা। তবে বিকেল বা সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তাতে অবশ্য গরমের বা অস্বস্তির বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আআবহাওয়া দফতর। সেপ্টেম্বরের প্রথম ১০ দিন ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে কলকাতায়। আবহাওয়াবীদরা জানিয়েছেন, বৃষ্টি হলেও এখনও মোট বৃষ্টির পরিমাণে ঘাটতি রয়েছে কলকাতায়। তবে এই ঘাটতি পূরণ হতে পারে। যদি এরপরে ফের একটা সময় ধরে ভারী বৃষ্টি হয়, তাহলে তাপমাত্রা কমবে ও বৃষ্টিপাতের ঘাটতিও কমবে। আশার আলো অবশ্য শোনাচ্ছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, সপ্তাহের প্রথমের দিকে গরম থাকলেও ফের নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ লাগোয়া বঙ্গোপাসাগরের উপর। ফলে সামনের সপ্তাহে ফের বৃষ্টি হতে পারে কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গে।

```