Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বেতন কমিশন: দেবীপক্ষের আগেই ‘রোপা রুলস ২০১৯’ জারি করে দিল নবান্ন, নতুন বেতন কাঠামো কেমন হবে দেখুন

দ্য ওয়াল ব্যুরো: কথামতোই কাজ। গত ২৩ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন, এ সপ্তাহের মধ্যেই বর্ধিত বেতন কাঠামোর ব্যাপারে নিয়মকানুন ঘোষণা করে দেওয়া হবে। সেই মোতাবেক আজ শুক্রবার, মহালয়ার প্রাক সন্ধ্যাতেই র

বেতন কমিশন: দেবীপক্ষের আগেই ‘রোপা রুলস ২০১৯’ জারি করে দিল নবান্ন, নতুন বেতন কাঠামো কেমন হবে দেখুন

শেষ আপডেট: 27 September 2019 13:34

দ্য ওয়াল ব্যুরো: কথামতোই কাজ। গত ২৩ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন, এ সপ্তাহের মধ্যেই বর্ধিত বেতন কাঠামোর ব্যাপারে নিয়মকানুন ঘোষণা করে দেওয়া হবে। সেই মোতাবেক আজ শুক্রবার, মহালয়ার প্রাক সন্ধ্যাতেই রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস ২০১৯ (রোপা রুল) জারি করে দিল নবান্ন। নতুন বেতন কাঠামো ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো কেমন হবে তার একটা আন্দাজ গত ২৩ তারিখ দিয়েছিলেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, বর্তমানে মূল বেতন তথা গ্রেড পে ও ব্যান্ড পে যদি কারও ১০০ টাকা হয়। তা হলে মহার্ঘ্য ভাতা সহ তিনি ২২৫ টাকা পান। নতুন বেতন কাঠামোয় ওই ২২৫ টাকার উপর ১৪.২ শতাংশ বেতন বাড়বে। তা ছাড়া ২০১৬ সাল থেকে ৩ শতাংশ করে আরও ৯ শতাংশ (নোশনাল ইনক্রিমেন্ট) বেতন বাড়ানো হবে। অর্থাৎ যিনি মহার্ঘ্য ভাতা সহ ২২৫ টাকা পেতেন এখন পাবেন ২৮০ টাকা ৯০ পয়সা।
আরও পড়ুন- বেতন কমিশন : রাজ্য সরকারি কমর্চারীরা কোনও বকেয়া পাবেন না, রোপা রুলে পষ্টাপষ্টি জানিয়ে দিল নবান্ন
এ ছাড়া হাউজ রেন্ট অ্যালাওয়েন্সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১২ হাজার টাকা করার ঘোষণা করেছিলেন তিনি। সেই সঙ্গে জানিয়েছিলেন, গ্র্যাচুইটি বাবদ কর্মচারীদের প্রাপ্য উর্ধ্বসীমা বর্তমানের ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে। তবে ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে কর্মচারীরা কোনও বকেয়া বা এরিয়ার আদৌ পাবেন কিনা স্পষ্ট করে জানাননি। দেখে নেওয়া যাক নতুন রোপা আইনে বেতন কাঠামো বৃদ্ধির ব্যাপারে পষ্টাপষ্টি কী জানানো হল,-  

```