Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মাঝেরহাটের জের: রবিবার বাতিল ১৬ জোড়া বজবজ লোকাল

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট সেতু বিপর্যয়ের জেরে রবিবার বিকেল পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ-বজবজ শাখার আপ ও ডাউনের ট্রেন চলাচল। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রবিবার সারাদিন মাঝেরহাট এবং নিউ আলিপুর স্টেশনের মাঝে বিকল্প রাস্তা তৈরির য

মাঝেরহাটের জের: রবিবার বাতিল ১৬ জোড়া বজবজ লোকাল

শেষ আপডেট: 30 September 2018 04:49

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট সেতু বিপর্যয়ের জেরে রবিবার বিকেল পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ-বজবজ শাখার আপ ও ডাউনের ট্রেন চলাচল। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রবিবার সারাদিন মাঝেরহাট এবং নিউ আলিপুর স্টেশনের মাঝে বিকল্প রাস্তা তৈরির যে পরিকল্পনা হয়েছে তারজন্য লেভেল ক্রসিং তৈরি হবে হবে বলে আগেই জানিয়েছিল পূর্ত দফতর। রবিবার সেই কাজ হবে বলে জানিয়েছে রেল। লেভেল ক্রসিং তৈরির জন্য বদলাতে হবে সিগন্যালের পয়েন্ট। লাইন পরিবর্তন করার পয়েন্টের স্থানও বদল হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। গোটা প্রক্রিয়াটি সারতে ওভারহেডের তার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করতে হবে। তাই বাতিল করা হয়েছে ট্রেন। পুজোর আগে ছুটির দিনে দীর্ঘক্ষণ ট্রেন পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হবে অসংখ্য মানুষকে। বিকেল চারটের পর থেকে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেল।

```