Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

শিলিগুড়ির মোড়ে মুকুল রায়কে তাড়া করল মস্ত বড় ষাঁড়ে! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ি পুর নিগমের আট নম্বর ওয়ার্ডের খালপাড়। প্রতি বছরই সেখানে ছট পুজোর আয়োজন করেন স্থানীয় বিজেপি কাউন্সিলর খুশবু মিত্তল। এ বারও করেছিলেন। ও দিকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মঙ্গলবার ঘটনাচক্রে শিলিগুড়িতে হাজির বিজেপি নেতা ম

শিলিগুড়ির মোড়ে মুকুল রায়কে তাড়া করল মস্ত বড় ষাঁড়ে! দেখুন ভিডিও

শেষ আপডেট: 13 November 2018 18:00

দ্য ওয়াল ব্যুরোশিলিগুড়ি পুর নিগমের আট নম্বর ওয়ার্ডের খালপাড়। প্রতি বছরই সেখানে ছট পুজোর আয়োজন করেন স্থানীয় বিজেপি কাউন্সিলর খুশবু মিত্তল। এ বারও করেছিলেন। ও দিকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মঙ্গলবার ঘটনাচক্রে শিলিগুড়িতে হাজির বিজেপি নেতা মুকুল রায়। শিলিগুড়ি পৌঁছনো ইস্তক তাঁর ছায়াসঙ্গী হয়েই ঘুরছিলেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ রায়চৌধুরী। খবর পান খুশবু। মুকুলবাবুকে তাঁর ছট পুজোয় নিমন্ত্রণ করেন। রাজনীতিতে অনেকেই জানেন, অনেকে আবার হয়তো জানেন না, মুকুলবাবু আদ্যন্ত ধর্মপ্রাণ মানুষ। পুজো আচ্চায় নিমন্ত্রণ পেলে তা যথাসম্ভব রাখার চেষ্টা করেন। খুশবুর নিমন্ত্রণও ফেলেননি। খালপাড়ে গিয়েছিলেন। কিন্তু এলাকা থেকে বেরনোর সময়েই বিপত্তি ঘটে। মুকুলবাবুর গাড়িটি কিছুটা দূরে রাখা ছিল। সে দিকে পা বাড়াতেই বিপদ! চার দিকে লোকজন ভর্তি। আপাত নিরীহ ভাব করে সেখানে ঘুরে বেড়াচ্ছিল নধর দেহ একটি মস্ত ষাঁড়। মুকুলবাবু ও তাঁর অনুগামীদের ভিড় দেখে হঠাতই শিং বাগিয়ে তেড়ে যান। হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। মুকুলবাবুকে কোনওরকমে আড়াল করে পাশে সরিয়ে দেন তাঁর দেহরক্ষীরা। বিজেপি কর্মীরাও পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েন। https://www.youtube.com/watch?v=dU0Wttsdnkg ঘটনার আকস্মিকতা থাকলেও মুকুলবাবুকে অবশ্য ভয় পেতে দেখা যায়নি। বরং দেখা যায়নি উনি হাসছেন। ষাঁড়ের উৎপাত শুরু হওয়ার একটু পরেই তিনি গাড়িতে উঠে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন। পরে ষাঁড়টিও আর বেশি অশান্তি পাকায়নি। আপসেই সরে যায়। কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ফুটেজ। রাজনীতিতে সচরাচর এমন কাণ্ড তো আর দেখা যায় না!

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```