Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

স্ক্রাব টাইফাসের আতঙ্ক জলপাইগুড়িতে, দাদার মৃত্যু, হাসপাতালে ভর্তি ভাই

দ্য ওয়াল ব্যুরো: ফের স্ক্রাব টাইফাসের আতঙ্ক দেখা দিল জলপাইগুড়িতে। অজানা জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে জলপাইগুড়ির ব্রহ্মতলপাড়ার বাসিন্দা প্রদীপ দামের ( ৪৫ )। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভাই দোলন দাম ( ২৬ )। পরিবারের

স্ক্রাব টাইফাসের আতঙ্ক জলপাইগুড়িতে, দাদার মৃত্যু, হাসপাতালে ভর্তি ভাই

শেষ আপডেট: 25 December 2019 15:04

দ্য ওয়াল ব্যুরো: ফের স্ক্রাব টাইফাসের আতঙ্ক দেখা দিল জলপাইগুড়িতে। অজানা জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে জলপাইগুড়ির ব্রহ্মতলপাড়ার বাসিন্দা প্রদীপ দামের ( ৪৫ )। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভাই দোলন দাম ( ২৬ )। পরিবারের বক্তব্য, স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রদীপবাবুর। পরিবার সূত্রে খবর, সম্প্রতি আত্মীয়দের নিয়ে ডুয়ার্স ও লাটাগুড়িতে বেড়াতে গিয়েছিলেন প্রদীপবাবুর পরিবার। সেখানে গিয়েছিলেন দোলনও। ডুয়ার্সের জঙ্গল, চা বাগান দেখে বাড়ি ফেরার পরেই দোলনের গায়ে একটি ফুসকুড়ি দেখা দেয়। সঙ্গে জ্বর আসে। পরের দিনই সেই র‍্যাশ গোটা গায়ে ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ভাইয়ের দেখভাল করছিলেন প্রদীপবাবু। পরের দিন তাঁর শরীরেও একই রকমের র‍্যাশ দেখা দেয়। তাঁরও জ্বর আসে। সঙ্গে সঙ্গে দু’জনকেই নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে কিছু না হওয়ায় তাঁদের নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সেখান থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দুই ভাইকে। সেখানেই মঙ্গলবার রাতে মৃত্যু হয় প্রদীপ দামের। হাসপাতাল সূত্রে খবর, দোলনের অবস্থাও ভাল নয়। এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এই খবর এলাকায় আসার পরেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকা সাফাই করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগন্নাথ সরকার জানিয়েছেন, “চা বাগান এলাকায় এই ধরনের পোকা রয়েছে। আগেও এই পোকার কামড়ে আক্রান্ত হয়ে অনেক রোগী এসেছেন। তবে এই রোগ ছোঁয়াচে নয়। পোকা কামড়ালে তবেই এই রোগ হতে পারে। আমরা দ্রুত টিম পাঠাচ্ছি। তারা গোটা এলাকা পরীক্ষা করে দেখবে।”

```