Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

দিঘা মোহনার কাছে উল্টে গেল মাছবোঝাই ট্রলার, মৃত এক মৎস্যজীবী

দ্য ওয়াল ব্যুরোঃ সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে দিঘা মোহনার কাছে উল্টে গেল একটি মাছবোঝাই ট্রলার। মোহনার কাছে চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় ট্রলারটি। তারপর ধীরে ধীরে তা ডুবে যায়। এই দুর্ঘটনায় এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। ঘটনার পরেই ওই মৎস্যজীবী ন

দিঘা মোহনার কাছে উল্টে গেল মাছবোঝাই ট্রলার, মৃত এক মৎস্যজীবী

শেষ আপডেট: 14 October 2020 08:49

দ্য ওয়াল ব্যুরোঃ সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে দিঘা মোহনার কাছে উল্টে গেল একটি মাছবোঝাই ট্রলার। মোহনার কাছে চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় ট্রলারটি। তারপর ধীরে ধীরে তা ডুবে যায়। এই দুর্ঘটনায় এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। ঘটনার পরেই ওই মৎস্যজীবী নিখোঁজ হয়ে যান। পরে শঙ্করপুর থেকে উদ্ধার হয়েছে ওই মৎস্যজীবীর দেহ। জানা গিয়েছে, মহামায়া নামের একটি ট্রলারে করে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন ৮ মৎস্যজীবীর একটি দল। মাছ ধরে মঙ্গলবার ফিরছিলেন তাঁরা। ফেরার সময় সন্ধেবেলা দিঘা মোহনার কাছে আসার পরে একটি অগভীর চড়ায় ধাক্কা লাগে ট্রলারটির। সঙ্গে সঙ্গে তা উল্টে যায়। ট্রলার উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঝাঁপ মারেন মৎস্যজীবীরা। ৭ জন সাঁতরে পাড়ে উঠলেও একজন তলিয়ে যান বলে খবর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দিঘা মোহনা থানা ও কোস্ট গার্ডে। ওই মৎস্যজীবীর খোঁজে শুরু হয় তল্লাশি। কিন্তু রাতের বেলা হওয়ায় খোঁজ করা খুবই সমস্যা হচ্ছিল। অনেক চেষ্টা করেও ওই মৎস্যজীবীর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকাল ৯টা নাগাদ জোয়ারে ওই মৎস্যজীবীর দেহ শঙ্করপুরে পাড়ে এসে ঠেকে। তারপরেই তাঁর দেহ উদ্ধার করে দিঘা মোহনা থানা ও কোস্ট গার্ডে খবর দেন স্থানীয়রা। কিন্তু মৃতের নাম, পরিচয় বা তিনি কোথাকার বাসিন্দা যে বিষয়ে এখনও এখনও কিছু জানা যায়নি। সাঁতরে পাড়ে ওঠা মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে ওই মৎস্যজীবীর খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ট্রলারের গতি বেশি ছিল। মোহনার কাছাকাছি এসে যেরকম গতি থাকা উচিত তা ছিল না। আর সেই জন্যই চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় ট্রলারটি। ভাগ্য ভাল বাকিরা অক্ষত রয়েছেন। তবে এই ট্রলারডুবির ফলে অনেক টাকা মাছ নষ্ট হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অবশ্য সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনা নতুন নয়। অনেক সময় খারাপ আবহাওয়ার জন্য কিংবা অন্য কোনও দুর্যোগে মাঝ সমুদ্রে ট্রলার ডুবি হয়। তাতে অনেক মৎস্যজীবীই প্রাণ হারান। কিন্তু তারপরেও প্রাণের ঝুঁকি নিয়ে চলা মাছ ধরা। যদিও মোহনার কাছাকাছি এসে এই ধরনের ট্রলার ডুবি খুব একটা দেখা যায় না বলেই জানাচ্ছে পুলিশ।

```