বান্ডিল বান্ডিল টাকা, মোট ৩৯ লাখ, টি বোর্ডের সামনে থেকে গ্রেফতার এক
দ্য ওয়াল ব্যুরো: ৩৯ লাখ টাকা সমেত দিনেদুপুরে খোদ কলকাতা থেকে পাকড়াও এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সজন শর্মা। বয়স ৫৬।
গোপন সূত্রে বেশ কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল যে বেআইনি আর্থিক লেনদেনের জন্য শহরে ঢুকেছে প্রচুর পরিমাণ টাকা। সে
শেষ আপডেট: 16 July 2019 15:34
দ্য ওয়াল ব্যুরো: ৩৯ লাখ টাকা সমেত দিনেদুপুরে খোদ কলকাতা থেকে পাকড়াও এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সজন শর্মা। বয়স ৫৬।
গোপন সূত্রে বেশ কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল যে বেআইনি আর্থিক লেনদেনের জন্য শহরে ঢুকেছে প্রচুর পরিমাণ টাকা। সেই খবর অনুযায়ী মঙ্গলবার বিকেল চারটে নাগাদ অপারেশনে নামে পুলিশ। যৌথ ভাবে রেড চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ। এরপরেই পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, টি-বোর্ড এলাকা থেকে ধরা পড়েছে সজন শর্মা নামের ওই ব্যক্তি। তার কাছ থেকে ৩৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। অনুমান কোনও বড়সড় বেআইনি আর্থিক লেনদেনের জন্যই এই বিপুল পরিমাণ টাকা নিয়ে শহরে এসেছিল ওই ব্যক্তি।

আর কে কে এই চক্রের সঙ্গে যুক্ত তা জানতে আটক সজন শর্মাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কী ভাবেই বা এত টাকা ওই ব্যক্তির কাছে এলো তা জানতেও তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে রুজু হয়েছে মামলাও। পুলিশের অনুমান, বেআইনি হাওলা কারবারেই ব্যবহার হতো এই টাকা।
নোটবন্দির সময়ে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল হাওড়ার বাগনানের বাসিন্দা অশোক তালুকদার নামের এক ব্যক্তিকে। কলকাতা পুলসিহের নজরে এসেছিল পোলক স্ট্রিট, ক্যানিং স্ট্রিট এবং এজরা স্ট্রিটের বেশ কয়েকটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম। পুলিশ সে সময়ে জানিয়েছিল, ওই সংস্থাগুলির আড়ালেই হাওয়ালার কারবার চলত। সেই ধরনের কোনও সংস্থা এ ক্ষেত্রে জড়িয়ে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।