Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

প্রায় একদিন বিদ্যুৎবিহীন বিধাননগরের একাংশ, টানা অবরোধের পরে স্বাভাবিক হল পরিষেবা

দ্য ওয়াল ব্যুরো: আঠেরো ঘণ্টার ওপর এলাকায় বিদ্যুৎ পরিষেবা না থাকায় বাঁশ দিয়ে পথ আটকে অবরোধ করলেন নারায়ণপুর গাঁতি শ্রীমানীপাড়ার লোকজন। এলাকাটি বিধাননগর পুর এলাকার অন্তর্গত। গতকাল সন্ধ্যায় ঝড়ের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে নারায়ণপুর ব

প্রায় একদিন বিদ্যুৎবিহীন বিধাননগরের একাংশ, টানা অবরোধের পরে স্বাভাবিক হল পরিষেবা

শেষ আপডেট: 24 April 2020 13:05

দ্য ওয়াল ব্যুরো: আঠেরো ঘণ্টার ওপর এলাকায় বিদ্যুৎ পরিষেবা না থাকায় বাঁশ দিয়ে পথ আটকে অবরোধ করলেন নারায়ণপুর গাঁতি শ্রীমানীপাড়ার লোকজন। এলাকাটি বিধাননগর পুর এলাকার অন্তর্গত। গতকাল সন্ধ্যায় ঝড়ের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে নারায়ণপুর বড় গাঁতি এলাকা। স্বভাবতই ভীষণ সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন বাড়িতে জলের সংকট দেখা দেয়। বুধবার দুপুরে বিদ্যুতের দাবিতে রাস্তায় বাঁশ বেঁধে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে যায় নারায়ণপুর থানার পুলিশ। লকডাউনের জন্য লোকজন এখন গৃহবন্দী। তারই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিদ্যুৎহীন হয়ে যায় বিধাননগর পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের বড় গাঁতি এলাকায়। সকালেও লোকজন আশা করেছিলেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে। তাঁরা বেশ কয়েক বার ফোন করেন বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা জানাতে। অভিযোগ, কোনও জবাবই তাঁরা পাননি। তাই শুক্রবার দুপুরে নারায়ণপুর থেকে গঙ্গানগর যাওয়ার রাস্তা অবরোধ করেন বড় গাঁতি শ্রীমানীপাড়ার বাসিন্দারা। রাস্তায় বাঁশ বেঁধে তাঁরা বিক্ষোভ দেখান। তাঁরা জানান যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন। বিকেল চারটে নাগাদ অন্য একটি গ্রিড থেকে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হলে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। অবরোধ ওঠে।

```