Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

গরুমারায় বনকর্মীদের তৎপরতায় উদ্ধার বন্যপ্রাণী, গ্রেফতার ১৩ চোরাশিকারি

দ্য ওয়াল ব্যুরো: বনকর্মীদের রুটিন টহলের সময় বৃহস্পতিবার বিকেলে গরুমারা জাতীয় উদ্যানে ধরা পড়ে গেল একদল চোরাশিকারী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আহত বন্য শূকর ও বেশ কয়েকটি অস্ত্র। বনকর্মীরা জাতীয় উদ্যানের জলঢাকা এলাকায় যেতেই লক্ষ করে

গরুমারায় বনকর্মীদের তৎপরতায় উদ্ধার বন্যপ্রাণী, গ্রেফতার ১৩ চোরাশিকারি

শেষ আপডেট: 27 March 2020 16:34

দ্য ওয়াল ব্যুরো: বনকর্মীদের রুটিন টহলের সময় বৃহস্পতিবার বিকেলে গরুমারা জাতীয় উদ্যানে ধরা পড়ে গেল একদল চোরাশিকারী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আহত বন্য শূকর ও বেশ কয়েকটি অস্ত্র। বনকর্মীরা জাতীয় উদ্যানের জলঢাকা এলাকায় যেতেই লক্ষ করেন যে জঙ্গলের ভেতর এক দল লোক যাচ্ছে। তখনই তাদের ঘিরে ফেলেন বনকর্মীরা। তাদের কাছ থেকে উদ্ধার করেন একটি আহত বন্য শূকর। তখনই তাদের গ্রেফতার করে জলপাইগুড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ডিএফও নিশা গোস্বামী বলেন, “গরুমারা জাতীয় উদ্যানে জলঢাকা থেকে চোরাশিকারের অভিযোগ তেরো জনকে গ্রেফতার করে জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। আহত অবস্থায় একটি বন্য শূকর ও কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।” তিনি জানিয়েছেন যে আহত শূকরটির চিকিৎসা চলছে জাতীয় উদ্যানে। জলপাইগুড়ি জেলা আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানান যে অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে আদালত ১৩ জন অভিযুক্তকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

```