Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মালদায় প্রথম করোনা আক্রান্তের হদিশ! ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকের দেহে মিলল সংক্রমণ

দ্য ওয়াল ব্যুরো: এই প্রথম মালদায় করোনা আক্রান্তের হদিশ মিলল। কোভিডে আক্রান্ত হলেন ভিনরাজ্য থেকে আসা এক শ্রমিক। মানিকচক থানার চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের নাড়িদিয়ারা গ্রামের বাসিন্দা এই বছর ৪৭-এর এই শ্রমিকের নমুনা পাঠানো হয়েছিল মালদা মেডি

মালদায় প্রথম করোনা আক্রান্তের হদিশ! ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকের দেহে মিলল সংক্রমণ

শেষ আপডেট: 27 April 2020 07:21

দ্য ওয়াল ব্যুরো: এই প্রথম মালদায় করোনা আক্রান্তের হদিশ মিলল। কোভিডে আক্রান্ত হলেন ভিনরাজ্য থেকে আসা এক শ্রমিক। মানিকচক থানার চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের নাড়িদিয়ারা গ্রামের বাসিন্দা এই বছর ৪৭-এর এই শ্রমিকের নমুনা পাঠানো হয়েছিল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রিপোর্টে পজিটিভ রেজাল্ট এসেছে। যদিও এ ব্যাপারে স্বাস্থ্য ভবন এখনও কিছু জানায়নি। লকডাউনের আগে রাজ্যে ফিরলেও তাঁকে রাখা হয়েছিল মানিকচক কলেজের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে। ওই ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য মানিকচক কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছেছেন স্বাস্থ্যকর্মীরা। গত ১৭ এপ্রিল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাংলার ১০টি জেলায় করোনা সংক্রমণ নেই। সেই ৯টি জেলা হল, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান। তবে মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেছিলেন এতে আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না। এর মাঝে পূর্ব বর্ধমান থেকে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এবার সেই তালিকায় যুক্ত হল মালদাও। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তির পরিবারের লোকজনকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং তাঁর সংস্পর্শে কারা এসেছেন তাঁদেরও খোঁজ শুরু হয়েছে।

```