Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

#Breaking: বাংলায় ২০ টপকাতে পারে বিজেপি, বলছে চাণক্যও

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যা ৬ টায় লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হল। তার পরই রাজ্য ওয়াড়ি বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে দিল টুডেজ চাণক্য-নিউজ টোয়েন্টি ফোর। চাণক্য-র সমীক্ষার দাবি বাংলায় চমকে দেওয়া ফ

#Breaking: বাংলায় ২০ টপকাতে পারে বিজেপি, বলছে চাণক্যও

শেষ আপডেট: 19 May 2019 15:37

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যা ৬ টায় লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হল। তার পরই রাজ্য ওয়াড়ি বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে দিল টুডেজ চাণক্য-নিউজ টোয়েন্টি ফোর। চাণক্য-র সমীক্ষার দাবি বাংলায় চমকে দেওয়া ফল করতে পারে বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১৮টি আসন, তৃণমূল পেতে পারে ২৩ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ১ টি আসন। তৃণমূল ও বিজেপি দু'দলেরই ৮টি আসন বাড়তে বা কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। একটি আসন বাড়তে বা কমতে পারে কংগ্রেসেরও। মোট আসন ৪২  তৃণমূল কংগ্রেস- ২৩ +/- (৮) বিজেপি- ১৮ +/- (৮) কংগ্রেস ১ +/- (১) বুথ ফেরত সমীক্ষার ব্যাপারে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখা ভাল। তা হল, এ ধরনের সমীক্ষায় সব সময়েই যে সঠিক ফলাফল আন্দাজ করা যায় তা নয়। বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফলাফল মেলেনি এমন অনেক উদাহরণ রয়েছে। তবে সমীক্ষা মিলতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। বিশেষজ্ঞদের মতে, বুথ ফেরত সমীক্ষা থেকে ভোট শতাংশের যে ইঙ্গিত পাওয়া যায় সেটাই গুরুত্বপূর্ণ। কারণ তা থেকে মোটামুটি ভাবে একটা ট্রেন্ড বোঝা যায়। কিন্তু ভোট শতাংশ থেকে প্রকৃত সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া ত্রুটিমুক্ত নয়। সে দিক থেকে উল্লেখযোগ্য হল, এখনও পর্যন্ত প্রকাশিত সমস্ত বুথ ফেরত সমীক্ষাই জানাচ্ছে এনডিএ বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে কংগ্রেস জোটের থেকে।

```