Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, হুলুস্থুল বাঁকুড়ায়

দ্য ওয়াল ব্যুরো: ভরদুপুরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পানীয় জলের ট্যাঙ্ক। বুধবার বাঁকুড়ার সারেঙ্গায় ফতেডাঙা গ্রামে ঘটেছে এই ঘটনা। ব্যাপক চাঞ্চল্য সৃষ্ট হয়েছে গোটা গ্রামে। স্থানীয়দের অভিযোগ, এই ট্যাঙ্কটি নির্মাণে গাফিলতি ছিল। তাই হঠাৎই ভেঙে পড়

ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, হুলুস্থুল বাঁকুড়ায়

শেষ আপডেট: 22 January 2020 18:27

দ্য ওয়াল ব্যুরো: ভরদুপুরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পানীয় জলের ট্যাঙ্ক। বুধবার বাঁকুড়ার সারেঙ্গায় ফতেডাঙা গ্রামে ঘটেছে এই ঘটনা। ব্যাপক চাঞ্চল্য সৃষ্ট হয়েছে গোটা গ্রামে। স্থানীয়দের অভিযোগ, এই ট্যাঙ্কটি নির্মাণে গাফিলতি ছিল। তাই হঠাৎই ভেঙে পড়েছে। ট্যাঙ্কটি নির্মাণকারী সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় কেউ আহত হননি। স্থানীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে জনস্বাস্থ্য কারিগরী দফতরের উদ্যোগে ফতেডাঙা গ্রামে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য এই ট্যাঙ্কটি তৈরি করা হয়। জানা গিয়েছে, কলকাতার একটি ঠিকাদার সংস্থা এই ট্যাঙ্কটি নির্মাণ করে। বুধবার দুপুর ৩টে নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। ট্যাঙ্কের মাঝ বরাবর প্রথম ফাটল দেখা যায়। তারপর হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে গোটা ট্যাঙ্ক। জলমগ্ন হয়ে যায় পাশের ক্ষেত এবং রাস্তাঘাট। প্রত্যক্ষদর্শীদের কথায়, পাঁচ-দশ মিনিটের মধ্যেই পুরো ট্যাঙ্কটি ধূলিসাৎ হয়ে যায়। গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয়দের কথায় দীর্ঘদিন ধরে এই ট্যাঙ্কের জলই তারা পানীয় হিসেবে ব্যবহার করতেন। এবার হঠাৎ ট্যাঙ্ক ভেঙে পড়ায় প্রবল সমস্যায় পড়বেন এলাকাবাসী। গ্রামবাসীদের অনেকেরই অভিযোগ, নির্মাণকাজে গাফিলতি থাকার কারণেই এই জলের ট্যাঙ্কটি ভেঙে পড়েছে। অনেকেই বলছেন, ঘটনা দিনের বেলায় হওয়ায় তবু টের পাওয়া গিয়েছে। গভীর রাতে এমন কাণ্ড হলে হয়তো অনেক বড়সড় ক্ষতি হতে পারত। ঘটনার খবর পেয়েই গ্রামে  পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ। কীভাবে এমন ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে তারা। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
দেখুন ভিডিও

```