Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমফান’ আছড়ে পড়বে সাগরদ্বীপে, সতর্ক করল আলিপুর

দ্য ওয়াল ব্যুরো: ক্রমাগত শক্তি বাড়িয়েই চলেছে ঘূর্ণিঝড় ‘আমফান’। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যা গতিপথ তাতে বুধবার সন্ধেবেলা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নেবে আমফান। তারপর পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের ম

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমফান’ আছড়ে পড়বে সাগরদ্বীপে, সতর্ক করল আলিপুর

শেষ আপডেট: 17 May 2020 08:16

দ্য ওয়াল ব্যুরো: ক্রমাগত শক্তি বাড়িয়েই চলেছে ঘূর্ণিঝড় ‘আমফান’। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যা গতিপথ তাতে বুধবার সন্ধেবেলা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নেবে আমফান। তারপর পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে আমফান। এই ব্যাপারে এখন থেকেই প্রশাসনকে সতর্ক করেছে আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়ার পর এই ঘূর্ণিঝড় গত ৬ ঘণ্টা ধরে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়ের গতিবেগ ৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। ধীরে ধীরে আরও ঘনীভূত হচ্ছে এই ঘূর্ণিঝড়। বর্তমানে এই ঘূর্ণিঝড়ের অবস্থান হল ১১ ডিগ্রি ৪ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। ওড়িশার পারাদ্বীপ থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিম ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে আমফান। আলিপুরের তরফে জানানো হয়েছে, আগামী ৬ ঘণ্টায় আরও ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ও আগামী ১২ ঘণ্টায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে আমফান। আগামী ২৪ ঘণ্টায় উত্তরমুখী গতিপথ বজায় থাকবে আমফানের। তারপর গতিপথ বদলে উত্তর-উত্তর পূর্বদিকে এগোতে থাকবে এই ঘূর্ণিঝড়। তারপরেই বুধবার সন্ধেবেলা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকারে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে আমফান।

আরও পড়ুন অবশেষে ২০,৯৭,০৫৩০০০০০০০ টাকার প্যাকেজের হিসাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে উপকূল সংলগ্ন জেলা অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের থেকে বুধবার ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এই দু’দিন দক্ষিণবঙ্গের এই সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু ভারী বৃষ্টি নয়, মঙ্গল ও বুধবার উপকূল অঞ্চলে ৬৫ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে বলেও পূর্বাভাস। এই ঝড়ের প্রভাব ওড়িশা উপকূল ও বাংলাদেশেও পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ভয়ানক জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, সোমবার থেকে যেন সমুদ্রে মাছ ধরতে কেউ না যান। যাঁরা এই সময় সমুদ্রে আছেন, তাঁদের রবিবারের মধ্যে স্থলভাগে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

```