Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

শিলিগুড়িতে চা বাগানে উদ্ধার চিতাবাঘের বাচ্চা, আতঙ্কে এলাকাবাসী

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: শিলিগুড়ির চা বাগান থেকে উদ্ধার হলো দু'টি চিতাবাঘের ছানা। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের জ্বালাস নিজাম তালা পঞ্চায়েতের ভেলকু চা বাগানের একটি নালার মধ্যে পড়ে ছিল ওই বাচ্চা দু'টি। স্থানীয় বাসিন্দারাই

শিলিগুড়িতে চা বাগানে উদ্ধার চিতাবাঘের বাচ্চা, আতঙ্কে এলাকাবাসী

শেষ আপডেট: 3 October 2018 17:21

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: শিলিগুড়ির চা বাগান থেকে উদ্ধার হলো দু'টি চিতাবাঘের ছানা। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের জ্বালাস নিজাম তালা পঞ্চায়েতের ভেলকু চা বাগানের একটি নালার মধ্যে পড়ে ছিল ওই বাচ্চা দু'টি। স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পান এই ছানাদের। তারা জানিয়েছেন, নালার জলে হাবুডুবু খাচ্ছিল ছোট্ট দুই চিতাবাঘ। ওখান থেকে উদ্ধার করে বাচ্চা দু'টিকে চা বাগানের মধ্যেই ছেড়ে দেন গ্রামবাসীরা। এরপর খবর দেওয়া হয় বনদফতরকে। বনদফতরের কর্মীরা এসে এলাকা পরিদর্শন করে গিয়েছেন। বাচ্চা দু'টিকে ধরার জন্য খাঁচাও পেতে রেখে গিয়েছেন তারা। তবে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। কারণ নিয়ম অনুযায়ী বাচ্চা দেওয়ার পর আশেপাশেই থাকে মা চিতাবাঘ। তাই কখন ওই মা চিতা গ্রামে আক্রমণ চালাবে সেই ভয়েই দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। তবে অনেকেই বলছেন এগুলো বনবেড়ালের বাচ্চাও হতে পারে। কারণ এই বয়সে চিতাবাঘের ছানা এবং বনবেড়ালের ছানা প্রায় একই রকম দেখতে হয়। তবে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি বনদফতরের কর্মীরা।

```