Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

আব্বাসের সঙ্গে দেখা হল না বিরোধী দলনেতার, ফুরফুরা থেকে ফিরে 'মর্মাহত' মান্নান

দ্য ওয়াল ব্যুরো: ফুরফুরা শরিফের চশমে চিরাগ আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করতে শ্রীরামপুরের চাতরা থেকে উজিয়ে জাঙ্গিপাড়ায় গিয়েছিলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। অনেকেই যখন সেদিকে তাকিয়ে ছিলেন তখন সেই বৈঠকটাই হল না। প্রবীণ কংগ্রেস নেতা ফুরফুরায়

আব্বাসের সঙ্গে দেখা হল না বিরোধী দলনেতার, ফুরফুরা থেকে ফিরে 'মর্মাহত' মান্নান

শেষ আপডেট: 10 February 2021 17:43

দ্য ওয়াল ব্যুরো: ফুরফুরা শরিফের চশমে চিরাগ আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করতে শ্রীরামপুরের চাতরা থেকে উজিয়ে জাঙ্গিপাড়ায় গিয়েছিলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। অনেকেই যখন সেদিকে তাকিয়ে ছিলেন তখন সেই বৈঠকটাই হল না। প্রবীণ কংগ্রেস নেতা ফুরফুরায় পৌঁছলেও ছিলেন না আব্বাস। মান্নান পৌঁছনোর পর আব্বাসের ভাই তাঁকে জানান, দাদা মেদিনীপুর থেকে ফিরছেন। কিছুক্ষণেই চলে আসবেন। জানা গিয়েছে, মান্নানকে টাইম দিয়েছিলেন আব্বাস। বর্ষীয়ান কংগ্রেস নেতা যখন জানতে চান আব্বাস কতক্ষণে পৌঁছবেন? সূত্রের খবর সেই উত্তর না দিয়ে আব্বাসের ভাই বলেন, আমরা কথা বলতে থাকি, দাদা চলে আসবেন। মান্নান সাহেব এ ব্যাপারে একরোখা। স্পষ্ট জানিয়ে দেন, তিনি অপেক্ষা করবেন না। তক্ষুনি জাঙ্গিপাড়া থেকে শেওড়াফুলি জেলা কংগ্রেস কার্যালয়ের উদ্দেশে রওনা দিয়ে দেয় মান্নানের কনভয়। এদিন মান্নান বলেন, "যা ঘটল তাতে আমার ভীষণ খারাপ লেগেছে। আমি মর্মাহত।" আব্বাস নিজেই বাম-কংগ্রেসের সঙ্গে জোটের ইচ্ছা প্রকাশ করেছিলেন ডায়মন্ড হারবারের সভা থেকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক নিজে দলও করেছেন আব্বাস। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, আব্বাস যা বলছেন তা বহুজনের কথা। সেখানে সাম্প্রদায়িকতা নেই। অব্বাসকে জোটে পেতে চেয়ে সনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন মান্নান। আগেরদিন বাম-কংগ্রেস বৈঠকে সিদ্ধান্ত হয় মান্নানই সমন্বয় করবেন আব্বাসের সঙ্গে। এদিনের বৈঠকের উদ্দেশ ছিল প্রাক কথন। আব্বাস কোন কোন আসন চাইছেন, কটা আসন চাইছেন সেটা বুঝতে চাওয়া। কিন্তু তা হল না বুধবার। আবদুল মান্নান বলেন, "বাম-কংগ্রেসের মধ্যে ২৩০টি আসনে বোঝাপড়া হয়ে গেছে। বাকিটা ১৬ ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে।" যদিও আব্বাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমও। এখন দেখার শেষ পর্যন্ত কী হয়। বাম-কংগ্রেসের মধ্যে এখনও যে ৬৪টি আসনে রফা হয়নি তাতে আব্বাস ঢোকেন কিনা। জানা গিয়েছে এই ৬৪ আসনের অধিকাংশই দক্ষিণবঙ্গের। হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার। যেখানে আব্বাসের প্রভাব রয়েছে বেশ কিছু কেন্দ্রে।

```