Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

লকডাউন ‘উড়িয়ে’ জেলায় জেলায় বিজেপির ভূমি পুজো, চলল ধরপাকড়ও

দ্য ওয়াল ব্যুরো: ৫ অগস্ট লকডাউন ঘোষণা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বিজেপি। দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের বক্তব্য ছিল, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রামমন্দিরের ভূমি পুজোর দিন লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। সেইসঙ্গে গেরুয়া শিবিরের হুঁশিয়ারি

লকডাউন ‘উড়িয়ে’ জেলায় জেলায় বিজেপির ভূমি পুজো, চলল ধরপাকড়ও

শেষ আপডেট: 5 August 2020 12:01

দ্য ওয়াল ব্যুরো: ৫ অগস্ট লকডাউন ঘোষণা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বিজেপি। দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের বক্তব্য ছিল, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রামমন্দিরের ভূমি পুজোর দিন লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। সেইসঙ্গে গেরুয়া শিবিরের হুঁশিয়ারি ছিল, লকডাউন প্রত্যাহার না হলে তা ভেঙেই ভূমিপুজো উদযাপন হবে বাংলায়। https://twitter.com/DilipGhoshBJP/status/1290925890533130243 বিজেপির হুঙ্কারে নবান্ন অন্য দিন বদল করলেও ৫ অগস্ট লকডাউন প্রত্যাহার করেনি। কিন্তু বুধবার দেখা গেল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—ভূমিপুজোকে কর্মসূচি হিসেবে নিয়ে রাস্তায় নেমে পড়ল বিজেপি। কোথাও কোথাও পুলিশি ধড়পাকড়ের ঘটনাও ঘটল। https://twitter.com/Drsubhassarkar/status/1290940236038434816 এদিন সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমার গোসাবা, বাসন্তী, ক্যানিং-সহ জীবনতলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় হোম-যজ্ঞ, পুজো-অর্চনা। সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিলিও করতে দেখা যায় বিজেপি কর্মীদের। এছাড়াও বাটানগর, মথুরাপুর, বিষ্ণুপুর-সহ বিভিন্ন জায়গায় রামমন্দিরের ভূমিপুজো উপলক্ষে রাস্তায় নামে গেরুয়া শিবির। এদিন পূর্ব বর্ধমানের নানা এলাকায় শ্রীরামচন্দ্রের পুজো অনুষ্ঠিত হয়। বর্ধমান শহরের ইছলাবাদ, কল্পতরু মাঠ, লোকো উদয়পল্লী-সহ বিভিন্ন এলাকায় রামপুজো করে বিজেপি। এদিন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এ নিয়ে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। লকডাউনের কড়াকড়ি ছিল। শহরজুড়ে পুলিশপ ছিল সক্রিয়। তার মধ্যেও নানা এলাকায় পুরোহিত ডেকে, হোম-যজ্ঞ করে, মন্ত্র পড়ে পুজো হয়। পাশাপাশি হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ভূমি পুজো হয় পূর্ব বর্ধমানের ভাতারের মহাপ্রভুতলায়। https://twitter.com/RahulSinhaBJP/status/1290926378250985472 দিলীপ ঘোষ, রাহুল সিনহারা অবশ্য নিজেদের বাড়িতেই ভূমিপুজো উদযাপন করেন। বিজেপি রাজ্যসভাপতিকে দেখা যায় নিউটাউনের আবাসনের ছাদে উঠে শঙ্খধ্বনি দিতে। রামমন্দিরের ভিতপুজো উপলক্ষে সিউড়িতে বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। লকডাউনের জন্য প্রকাশ্য জায়গায় পুজোতে জমায়েত করার ক্ষেত্রে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। আটক করা হয় বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক উত্তম রজককে। জলপাইগুড়িতে রাস্তায় বিজেপির ভূমি পুজো বন্ধ করে দেয় পুলিশ। জলপাইগুড়ির কংগ্রেস পাড়া এলাকার মাঠে প্যান্ডেল করে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি ও তাদের মিডিয়া সেলের সদস্যরা মিলে রামের ছবি টাঙিয়ে ঘটা করে পুজোর আয়োজন করেছিলেন। খবর পেয়ে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী যায় ওই এলাকায়। বন্ধ করে দেওয়া হয় পুজো। একই ছবি দেখা গিয়েছে বাঁকুড়া, হুগলি, মালদহ, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতেও। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বাজারে বাইক মিছিল করেন বিজেপি কর্মীরা। এছাড়াও হুগলির শ্রীরামপুর, আরামবাগ, বাঁকুড়ার বিষ্ণুপুরের মতো জায়গায় জাঁকজমক করে রামমন্দিরের ভূমিপুজো উদযাপিত হয় এদিন। উত্তর ২৪ পরগনাতেও বসিরহাট থেকে ব্যারাকপুর প্রায় সর্বত্র ভূমিপুজো করে বিজেপি। ভাটপাড়ায় যজ্ঞ করেন সাংসদ অর্জুন সিং।

```