Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

বুথে বুথে নকুলদানা রাখুন, নির্বাচন কমিশনারও খান, দাওয়াই কেষ্টর

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে রাস্তায় উন্নয়ন দাঁড় করিয়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। লোকসভায় সেই উন্নয়নের হাতেই নকুলদানার থালা ধরিয়ে দিয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। রাণাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের প্রচারে এসে মঙ

বুথে বুথে নকুলদানা রাখুন, নির্বাচন কমিশনারও খান, দাওয়াই কেষ্টর

শেষ আপডেট: 19 March 2019 15:20

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে রাস্তায় উন্নয়ন দাঁড় করিয়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। লোকসভায় সেই উন্নয়নের হাতেই নকুলদানার থালা ধরিয়ে দিয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। রাণাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের প্রচারে এসে মঙ্গলবার কেষ্ট মণ্ডল বলেন, “বুথে বুথে নকুলদানা রাখুন। নকুলদানার ভয়ঙ্কর গুণ। নির্বাচন কমিশনারও নকুলদানা খান।” কোনও জিনিসের গুণ যে ভয়ঙ্কর হতে পারে এটাও বোধহয় অনুব্রত না থাকলে জানাই যেত না। যদিও পর্যবেক্ষকদের মতে, ব্যকরণগত দিক থেকে ‘ভয়ঙ্কর গুণ’ ভুল হলেও, রাজনৈতিক দিক থেকে এক্কেবারে ঠিক। তৃণমূলের অনেকে বলেন, কেষ্টদা একটা কথা বলা মানে গোটা রাজ্যে সেটা তত্ত্বে পরিণত হয়ে যায়। কখনও গুড়বাতাসা তো কখনও চড়াম চড়াম। একের পর এক হিট শব্দবন্ধের জন্ম দিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে বলেছিলেন জমি ঠিক করতে পাচন দেওয়া হবে। কিন্তু প্রার্থী ঘোষণার পরে থেকেই অনুব্রত নকুলদানার কথা বলতে শুরু করেছেন। বিরোধীরা কমিশনের কাছে নালিশ ঠুকেছিল। কমিশন নোটিসও পাঠিয়ছে। কিন্তু তাতে যেন হেলদোলই নেই অনুব্রতর। তিনি পণ করেছেন ভোটে নকুলদানা খাইয়েই ছাড়বেন। এখন তো তিনি শুধু বীরভূমের নেতা নন। দিদি তাঁকে নদিয়ারও দায়িত্ব দিয়েছেন। তাই রাণাঘাটের প্রচারে এসে তিনি সাফ জানিয়ে দেন, রূপালী জিতবেন দেড় লক্ষ ভোটে। নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হন সরস্বতী পুজোর সন্ধেবেলা। তারপর থেকেই জল্পনা চলছিল এ বার বোধহয় সহানুভূতির ভোট কুড়োতে দিদি নিহত বিধায়কের স্ত্রীকেই লোক্সভায় প্রার্থী করবেন। ১২ মার্চ কালীঘাটের বাড়ি থেকে যখন প্রার্থী তালিকা ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই তিনি বলেন, “ওইটুকু একটা মেয়ে! এখনও পঁচিশ হয়নি। বাচ্চা কোলে ও কোথায় ঘুরবে? তাই ওঁকেই প্রার্থী করা হয়েছে।” রূপালীকে প্রার্থী করার পিছনে আরও একটি কারণ রয়েছে। সে কথা নিজ মুখেই জানিয়েছিলেন মমতা। বলেছিলেন, “ওঁরা মতুয়া সমাজের মুখ।” এ বার নদিয়ার দুটো আসনেই বিজেপি ভাল ফল করতে পারে বলে মনে করছেন অনেকেই। দু’মাস আগেও দিদি জেলা সফরে গিয়ে দলের নেতাদের গোষ্ঠী বিবাদ মিটিয়ে নিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অনুব্রত এ সবে কানই দিচ্ছেন না। নকুলদানাতেই যে কাজ হয়ে যাবে স্পষ্ট জানাচ্ছেন তিনি।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/opinion-shankhadip-das-where-is-the-alliance-did-it-ever-exist/

```