Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

এক রাতে পাঁচ মন্দিরে চুরি, ব্যাপক আতঙ্ক অশোকনগরে

দ্য ওয়াল ব্যুরো: এক রাতে পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে রবিবার রাতে। স্থানীয়দের বক্তব্য, মোটরবাইকে করে এসেই একের পর এক মন্দিরে চুরি করেছে দুষ্কৃতীরা। প্রতি

এক রাতে পাঁচ মন্দিরে চুরি, ব্যাপক আতঙ্ক অশোকনগরে

শেষ আপডেট: 20 January 2020 09:05

দ্য ওয়াল ব্যুরো: এক রাতে পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে রবিবার রাতে। স্থানীয়দের বক্তব্য, মোটরবাইকে করে এসেই একের পর এক মন্দিরে চুরি করেছে দুষ্কৃতীরা। প্রতিক্ষেত্রেই চোরদের টার্গেট ছিল প্রনামীর বাক্স ও দামি বাসনপত্র। একই কায়দায় সব জায়গায় চুরি হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়েছেন পুলিশের বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, রাতে পুলিশের পেট্রলিং ভ্যান ভাল করে টহল দেয় না বলেই এই ঘটনা ঘটেছে। এর আগেও অশোকনগরে চুরির ঘটনা ঘটেছে। তবে স্থানীয় পুর পিতা সঞ্জয় রাহা জানিয়েছেন, মাঝে এসব বন্ধ হয়েছিল। কিন্তু ফের চালু হল। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। স্থানীয় বাসিন্দারা বাড়ি ফাঁকা রেখে আত্মীয়স্বজনের বাড়ি যাওয়ারও সাহস পাচ্ছেন না। সঞ্জয়বাবুর বক্তব্য, নাগরিকদের আতঙ্ক দূর করতে পুলিশকেই পদক্ষেপ করতে হবে।

```