Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ আরও ৩৩ , মোট আক্রান্ত ৭৫৮: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। বৃহস্পতিবার সকালে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে সকাল আটটা পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫৮। গতকাল

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ আরও ৩৩ , মোট আক্রান্ত ৭৫৮: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

শেষ আপডেট: 30 April 2020 03:54

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। বৃহস্পতিবার সকালে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে সকাল আটটা পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫৮। গতকাল ২৯ এপ্রিল পর্যন্ত সংখ্যাটা ছিল ৭২৫। মৃত্যু হয়েছে ২২ জনের। সংক্রমণকে পরাস্ত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১২৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন পাঁজজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।   যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মোট করোনা আক্রান্তের সংখ্যা বললেও রাজ্যের বুলেটিনে তার উল্লেখ থাকে না। বরং কতজনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় আছে সেই তথ্য দেয় রাজ্য সরকার। বুধবার বিকেলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান বাংলায় করোনাভাইরাস অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৫০ জন। তিনি এও জানান এঁদের ৮৮ শতাংশ তিন জেলার। সেগুলি হল, হাওড়া, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা। কেন্দ্র ও রাজ্যের তথ্যে অসঙ্গতির অভিযোগে সরব বিরোধী দলগুলি ও চিকিৎসকদের একাংশ। যদিও সরকারের বক্তব্য, যাঁদের কোনও ক্রনিক রোগ রয়েছে তাঁদেরই করোনাভাইরাস থেকে ঝুঁকি বেশি। করোনা আক্রান্ত হয়ে দেশে এখনও পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কো-মর্বিডিটি ছিল। ফলে কোনও তথ্য গোপন করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ওষুধে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাড়া দিচ্ছেন। কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন। তাঁদের হয়তো নিউমোনিয়া রয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া রয়েছে বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারও বা মৃত্যুর সময়ে কিংবা মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমরা সেগুলোকে অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি।”

```