Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পজিটিভ আরও ২৯ জন, মোট আক্রান্ত ৩৩৯: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৯। সেরে উঠেছেন আরও চারজন। স্ব

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পজিটিভ আরও ২৯ জন, মোট আক্রান্ত ৩৩৯: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

শেষ আপডেট: 20 April 2020 04:50

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৯। সেরে উঠেছেন আরও চারজন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী করোনা সংক্রমণ মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মোট করোনা আক্রান্তের সংখ্যা বললেও রাজ্যের বুলেটিনে তার উল্লেখ থাকে না। এখন কতজনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় আছে সেই তথ্য দেয় রাজ্য সরকার। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করেছিল তাতে রাজ্যে করোনা অ্যাকটিভ সংখ্যা ১৯৮ জন। কেন্দ্র ও রাজ্যের তথ্যে অসঙ্গতির অভিযোগে সরব বিরোধী দলগুলি ও চিকিৎসকদের একাংশ। তাঁদের বক্তব্য, যাঁদের কোনও ক্রনিক রোগ রয়েছে তাঁদেরই করোনাভাইরাস থেকে ঝুঁকি বেশি। করোনা আক্রান্ত হয়ে দেশে এখনও পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কোমর্বিডিটি ছিল। অথচ আর কোনও রাজ্যই কিন্তু এরকম তথ্য গোপন করছে না। যদিও রাজ্য সরকার বারবারই দাবি করেছে, কোনও তথ্য গোপন করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ওষুধে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাড়া দিচ্ছেন। কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন। তাঁদের হয়তো নিউমোনিয়া রয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া রয়েছে বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারও বা মৃত্যুর সময়ে কিংবা মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমরা সেগুলোকে অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি।”

```