Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট সরকারি আইনজীবীদের, তীব্র জটিলতায় বনগাঁ-হালিশহর-গঙ্গারামপুর মামলা

দ্য ওয়াল ব্যুরো: বেনজির অচলাবস্থা তৈরি হল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টিবি নারায়ণ রাধাকৃষ্ণণকে চিঠি লিখে সরকারি প্যানেলের আইনজীবীরা জানিয়ে দিলেন, তাঁরা বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট করছেন। ফলে অন্যান্য মামলার সঙ্গে তিনটি

বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট সরকারি আইনজীবীদের, তীব্র জটিলতায় বনগাঁ-হালিশহর-গঙ্গারামপুর মামলা

শেষ আপডেট: 22 July 2019 08:20

দ্য ওয়াল ব্যুরো: বেনজির অচলাবস্থা তৈরি হল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টিবি নারায়ণ রাধাকৃষ্ণণকে চিঠি লিখে সরকারি প্যানেলের আইনজীবীরা জানিয়ে দিলেন, তাঁরা বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট করছেন। ফলে অন্যান্য মামলার সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ মামলা— বনগাঁ, হালিশহর এবং গঙ্গারামপুর পুরসভার মামলা নিয়ে তৈরি হয়েছে চরম জটিলতা। আর সরকারি আইনজীবীদের এই আদালত বয়কটের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বললেন, “সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছেন সরকারি আইনজীবীরা।” সোমবার দুপুরে গঙ্গারামপুর পুরসভা এবং বনগাঁ পুরসভার মামলার শুনানি রয়েছে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে। মঙ্গলবার গঙ্গারামপুরের চেয়ারম্যান আস্থাভোট ডেকেছেন। পাল্টা আদালতে হাজির হয়েছেন কয়েকজন কাউন্সিলর। মামলা গৃহীত হয়েছে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তীব্র জটিলতা এই মামলাগুলি নিয়ে। বনগাঁ মামলার শুনানিতে গত কয়েকদিন আগেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে বলেছিলেন, “চেয়ার আঁকড়ে বসে আছেন! আপনি এত নির্লজ্জ কেন?” বিধাননগর মামলার শুনানিতে বিচারপতির সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়েছিলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে ক্ষমাও ভিক্ষা করতে হয় তাঁকে। এ দিন বিকাশবাবু বলেন, “কলকাতা হাইকোর্টে এমন পরিস্থিতি কখনও তৈরি হয়নি। সরকারি আইনজীবীরা আদালতকে ভয় দেখানোর কৌশল নিয়েছেন। তাঁরা সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছেন।” তিনি আরও বলেন, “কোনও মক্কেলের ব্যক্তিগত আইনজীবী হলে এক কথা,  কিন্তু সরকারি প্যানেলের আইনজীবীরা এটা করতে পারেন না। কারণ সরকার একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ছেলেমানুষির একটা সীমা থাকে।” সরকারি প্যানেলের আইনজীবীরা কী কারণে বয়কট করছেন, প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তা অবশ্য স্পষ্ট করেননি। এ দিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য এবং অরুণাভ ঘোষ-সহ ১১২ জন আইনজীবী হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে বলেছেন, কখনও সরকারি আইনজীবীরা কোনও বিচারপতির কোর্ট বয়কট করতে পারে না, এটা অসাংবিধানিক। এখন দেখার মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি এ ব্যাপারে কী বলেন।এখন দেখার, প্রধান বিচারপতি হস্তক্ষেপ করেন কি না।

```