Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

ছটপুজো নিয়ে অশান্তি, ভাঙল রবীন্দ্র সরোবরের গেট, গ্রিন ট্রাইব্যুনালকে বুড়ো আঙুল

দ্য ওয়াল ব্যুরো: দূষণ ঠেকাতে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ ছিল, ছটপুজো থেকে বাদ রাখতে হবে রবীন্দ্র সরোবরের জলকে। এতে ব্যাপক দূষণ ছড়াচ্ছে। কিন্তু শনিবার সকালে সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তাণ্ডব চলল সরোবরে। একদল যুবকের নেতৃত্বে ভেঙে

ছটপুজো নিয়ে অশান্তি, ভাঙল রবীন্দ্র সরোবরের গেট, গ্রিন ট্রাইব্যুনালকে বুড়ো আঙুল

শেষ আপডেট: 2 November 2019 07:58

দ্য ওয়াল ব্যুরো: দূষণ ঠেকাতে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ ছিল, ছটপুজো থেকে বাদ রাখতে হবে রবীন্দ্র সরোবরের জলকে। এতে ব্যাপক দূষণ ছড়াচ্ছে। কিন্তু শনিবার সকালে সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তাণ্ডব চলল সরোবরে। একদল যুবকের নেতৃত্বে ভেঙে ফেলা হল সরোবরের গেট। তারপর ওই জলেই শুরু হল পুজোর প্রস্তুতি। এদিন সকাল এগারোটা নাগাদ রবীন্দ্র সরোবরের বাইরে জড়ো হয় বেশ কয়েকজন যুবক। শুরুতেই তারা পুরসভার পোস্টার ছিঁড়তে শুরু করে বলে স্থানীয়দের অভিযোগ। গেট বন্ধ থাকায় বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে শুরু হয় বচসা। এরপর গেট ভেঙে সরোবরের ভিতরে ঢুকে পড়ে বলে আভিযোগ। এরপর বহু মহিলা পুজোর সামগ্রী নিয়ে চলে আসেন সেখানে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে রক্ষা করতে পুলিশের উচিত ছিল এখানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা। কিন্তু শুধু পোস্টার লাগিয়েই থেমে যায় প্রশাসন। গোটা ব্যাপারটা ছেড়ে দেওয়া হয় বেসরকারি নিরাপত্তারক্ষীদের উপর। ফলে যা হওয়ার তাই হয়েছে। একাধিক পরিবেশ সংগঠনের পক্ষ থেকে গ্রিন ট্রাইব্যুনালে আপত্তি জানানো হয়। তথ্য দিয়ে সেই সংগঠনগুলি ট্রাইব্যুনালকে বলে, ছটপুজোর আগে সরোবরের জল যে অবস্থায় থাকে আর পুজোর পরে যা চেহারা নেয়—তার মধ্যে আকাশ-পাতাল ফারাক রয়েছে। দেখা যায় ব্যাপক দূষণ ছড়ায়। রবীন্দ্র সরোবরকে দক্ষিণ কলকাতার ফুসফুস বলেন অনেকে। আকাশচুম্বী বহুতলের মাঝে এই এলাকায় একমাত্র সবুজ। বহু মানুষ প্রাতঃভ্রমণে বেরোন এখানে। প্রতিবছরই ছটপুজোর সময়ে রবীন্দ্র সরোবর নিয়ে অভিযোগ ওঠে। চলতি বছরের গোড়ার দিকে রায় দিয়ে সরোবরের জলে পুজোর কাজে নিষেধাজ্ঞা জারি করে গ্রিন ট্রাইব্যুনাল। কিন্তু এদিন সেসব কিছুই রইল না। পড়ুন ‘দ্য ওয়াল’ পুজো ম্যাগাজিন ২০১৯ – এ প্রকাশিত গল্প

```