Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

অগ্নিদগ্ধের গায়ে লাগছে সোমনাথ চট্টোপাধ্যায়ের ত্বক

দ্য ওয়াল ব্যুরো: শেষকৃত্য হয়নি তাঁর। শেষ ইচ্ছে মতোই প্রয়াত প্রাক্তন লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের দেহ এসএসকেএম হাসপাতালের হাতে তুলে দিয়েছেন পরিবারের লোকজন। সোমনাথবাবু চেয়েছিলেন জীবনাবসানের পর যেন চিকিৎসাবিজ্ঞানের কাজে লাগে তাঁর দেহ।

অগ্নিদগ্ধের গায়ে লাগছে সোমনাথ চট্টোপাধ্যায়ের ত্বক

শেষ আপডেট: 14 August 2018 10:15

দ্য ওয়াল ব্যুরো: শেষকৃত্য হয়নি তাঁর। শেষ ইচ্ছে মতোই প্রয়াত প্রাক্তন লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের দেহ এসএসকেএম হাসপাতালের হাতে তুলে দিয়েছেন পরিবারের লোকজন। সোমনাথবাবু চেয়েছিলেন জীবনাবসানের পর যেন চিকিৎসাবিজ্ঞানের কাজে লাগে তাঁর দেহ। মঙ্গলবার সোমনাথ কন্যা অনুশীলা বসু জানালেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের পরিবারকে জানিয়েছে এক অগ্নিদগ্ধ রোগীর গায়ে লাগানো হবে সোমনাথ চট্টোপাধ্যায়ের ত্বক। ২০০২ সালে স্পিকার হওয়ার আগেই সোমনাথ চট্টোপাধ্যায় দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছিলেন। শুধু তাই নয়, সেই সময় দেহদানের প্রচারকে রাজ্যে সর্বাত্মক করতে পিপলস রিলিফ সোসাইটি এবং স্টুডেন্টস হেলথ হোমের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়েছিলেন দশবারের সাংসদ। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের এক নেতার কথায়, “সোমনাথদা সবসময় বলতেন যত পরিমাণ রক্তদান শিবির হয় তার সিকিভাগও হয় না দেহদানের ক্ষেত্রে। তিনি চাইতেন দেহদান কর্মসূচি যেন ধারাবাহিক ভাবে করা হয়।” সোমনাথবাবু বারবার বলতেন, “মানুষের কাজ করার দায়িত্ব দিয়েছিল মানুষই। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি মাত্র।” তাঁর প্রাক্তন দলের শীর্ষ কমিটি যতই শোক প্রস্তাব দিতে পাঁচ ঘণ্টা সময় লাগাক, তাঁর মৃত্যুর পর দলমত নির্বিশেষে সকলেই স্বীকার করেছেন এ দেশের সংসদীয় রাজনীতির একজন পুরোধা নেতা চলে গেলেন। আর অগ্নিদগ্ধের গায়ে সোমনাথ বাবুর ত্বক লাগার খবরে সংশ্লিষ্ট মহলের অনেকেই বলছেন, মৃত্যুর পরও মানুষের কাজেই লাগছে তাঁর দেহ।

```