Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

তালিবান ভারত চালাচ্ছে, আমরা হিন্দুস্থানের পক্ষে: মমতা

দ্য ওয়াল ব্যুরো: এই কয়েক দিন আগের কথা। তখনও বিজেপি (BJP) রাজ্য সভাপতি পদে রয়েছেন দিলীপ ঘোষ। সেই সময়ে মেদিনীপুরের সাংসদ বলেছিলেন, বাংলায় তালিবানি শাসন চলছে। শুক্রবার ভবানীপুর উপনির্বাচনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন,

তালিবান ভারত চালাচ্ছে, আমরা হিন্দুস্থানের পক্ষে: মমতা

শেষ আপডেট: 25 September 2021 03:15

দ্য ওয়াল ব্যুরো: এই কয়েক দিন আগের কথা। তখনও বিজেপি (BJP) রাজ্য সভাপতি পদে রয়েছেন দিলীপ ঘোষ। সেই সময়ে মেদিনীপুরের সাংসদ বলেছিলেন, বাংলায় তালিবানি শাসন চলছে। শুক্রবার ভবানীপুর উপনির্বাচনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, দেশটা তালিবানরা চালাচ্ছে। আমরা হিন্দুস্থানের পক্ষে। গত সন্ধ্যায় মমতার সভা ছিল পিজি হাসপাতালের ঠিক পিছনে। বলবন্ত সিং ধাবার সামনে। সেই সভা থেকে মমতা এও বলেন, ভবানীপুরই আগামী ভারতের ভবিষ্যৎ লিখবে। ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূলনেত্রী বলেছিলেন, তাঁকে মুখ্যমন্ত্রী থাকতে গেলে ছ’মাসের মধ্যে ভোটে জিততেই হতো। তাই তিনি ভবানীপুরে লড়ছেন। এই ভবানীপুর হচ্ছে হিন্দু, মুসলমান, শিখ—সব ধর্মের মানুষের সহাবস্থান। মিনি ভারতবর্ষ। আর এই লড়াইয়ের উপরেই নির্ভর করছে ভারতের আগামী লড়াই। নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে মমতা বলেন, দেশে কোনও আইন নেই। অসমে যে ভাবে মানুষকে গুলি করে মেরে দেহের উপর উঠে নাচছে তা লজ্জা। দেশের সামগ্রিক পরিস্থিতিকে তালিবানি শাসন হিসেবে বর্ণনা করেন দিদি। পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরের ভোটেও বিজেপি মেরুকরণকেই কৌশলে ব্যবহার করছে। প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রতিদিন যে প্রচার করছেন সেখানে সঙ্গী থাকছে খোল, করতাল, ঢাক। তাঁদের বক্তব্য, হিন্দু অধ্যুষিত অঞ্চলে মমতাও বলতে চাইলেন, ভারতেও বিজেপির শাসনে তালিবানি রাজ চলছে। ভবানীপুরের প্রচারকে যে বিজেপি বড় ক্যানভাসে আঁকতে চাইছে তা আগেই স্পষ্ট হয়েছে। শিখ পাড়ায় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরিকে প্রচারে নামানো, বাঙালি বনেদি পাড়ায় রূপা গঙ্গোপাধ্যায়ের প্রচারের মধ্যে কৌশলই দেখছিলেন পর্যবেক্ষকরা। মমতাও এই ভোটকে হালকা ভাবে নিচ্ছেন না। পর পর সভা করছেন। চোখা চোখা শব্দে আক্রমণ শানাচ্ছেন।

```