Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

বেতন বাড়ানো নিয়ে বচসা, ঘুরিয়ে মিলের চার শ্রমিককেই গুন্ডা আখ্যা মালিকপক্ষের! ধুন্ধুমার পূর্ব বর্ধমানে

দ্য ওয়াল ব্যুরো: মিলের শ্রমিকদের নামেই গুন্ডা আখ্যা দিয়ে পোস্টার (Poster) পড়ল কারখানার গেটের বাইরে। যা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ওই মিলের অন্যান্য শ্রমিকেরা। বুধবার মালিক পক্ষের এহেন আচরণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরিস্থিতি

বেতন বাড়ানো নিয়ে বচসা, ঘুরিয়ে মিলের চার শ্রমিককেই গুন্ডা আখ্যা মালিকপক্ষের! ধুন্ধুমার পূর্ব বর্ধমানে

শেষ আপডেট: 22 June 2022 18:41

দ্য ওয়াল ব্যুরো: মিলের শ্রমিকদের নামেই গুন্ডা আখ্যা দিয়ে পোস্টার (Poster) পড়ল কারখানার গেটের বাইরে। যা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ওই মিলের অন্যান্য শ্রমিকেরা। বুধবার মালিক পক্ষের এহেন আচরণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয় র‍্যাফ।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (East bardhaman) বড়শুল এলাকার শক্তিগড় টেক্সটাইল অ্যান্ড ইন্ড্রাস্ট্রি লিমিটেডে। বুধবার দ্বিতীয় শিফটে আসা শ্রমিকদের নজরে আসে যে মিলের গেটের বাইরে একটি নোটিস লাগানো। তাতে ওই মিলেরই চারজন শ্রমিকের নামে গুন্ডা আখ্যা দেওয়া হয়েছে।

এরপরই ক্ষোভে (Agitation) ফেটে পড়েন শ্রমিকরা। কাজ বন্ধ রেখে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি মিল কর্তৃপক্ষকে বার বার বলা সত্ত্বেও তাঁদের বেতন বৃদ্ধি করার বিষয়ে কর্ণপাত করছে না। অথচ তাঁদের সঙ্গে মিল কর্তৃপক্ষের তিন বছরের চুক্তি শেষ হয়ে গেছে। নতুন চুক্তি হলে তাতে তাঁদের বেতন বৃদ্ধি পাবার কথা। কিন্তু কর্তৃপক্ষ নানান আছিলায় বিষয়টি এড়িয়ে যাচ্ছে।

জানা গেছে, যে চার শ্রমিকের নামে নোটিস দেওয়া হয়েছে তাঁরা মিল কর্তৃপক্ষের সঙ্গে বেতন বৃদ্ধির বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। শ্রমিকদের অভিযোগ, সেই কারণেই ওই চার শ্রমিকের নামে ইচ্ছাকৃত ভাবে কর্তৃপক্ষ নোটিস লাগিয়েছে।

শ্রমিকদের আরও অভিযোগ, কর্তৃপক্ষ বিভিন্ন অছিলায় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। খাবার জল থেকে বাথরুম অনেক সমস্যা রয়েছে এই মিলে। অথচ বলতে গেলে তাঁদের উপর অত্যাচার করা হয় বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

বিষয়টিকে কেন্দ্র করে এতটাই উত্তেজনা ছড়ায় যে, শক্তিগড় থানার পুলিশের পাশাপাশি বর্ধমান পুলিশ লাইন থেকে র‍্যাফ নামানো হয় মিলে। ঘটনাস্থলে এসে পৌঁছান বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার। বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভরত শ্রমিকরা কাজে যোগ দেন।

মালদহের পর পূর্ব বর্ধমান, উচ্চমাধ্যমিক ফেল ছাত্রীর আত্মহত্যা! পাশের দাবিতে আন্দোলন করছিলেন তিনি


```