Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

পুলিশের মাধ্যমে শিশুদের জন্য দুধ বিতরণ শক্তিগড়ে, দেওয়া হচ্ছে রান্না করা খাবার

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের মাধ্যমে শিশুদের জন্য দুধ বিতরণ করা শুরু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বিভিন্ন এলাকায়। লকডাউনের জেরে যাঁদের কাছে বাড়তি দুধ রয়ে গিয়েছে তাঁরাই উদ্যোগী হয়ে পুলিশের মাধ্যমে তা বিলিয়ে দেওয়া শুরু করেন। নভেল করোনাভাইরাসের

পুলিশের মাধ্যমে শিশুদের জন্য দুধ বিতরণ শক্তিগড়ে, দেওয়া হচ্ছে রান্না করা খাবার

শেষ আপডেট: 1 April 2020 05:51

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের মাধ্যমে শিশুদের জন্য দুধ বিতরণ করা শুরু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বিভিন্ন এলাকায়। লকডাউনের জেরে যাঁদের কাছে বাড়তি দুধ রয়ে গিয়েছে তাঁরাই উদ্যোগী হয়ে পুলিশের মাধ্যমে তা বিলিয়ে দেওয়া শুরু করেন। নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে দেশ জুড়ে চলছে লকডাউন। সাধারণ মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। শক্তিগড় থানা এলাকায় সমস্যা সমাধানে এগিয়ে এসেছে এলাকার বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা। এগিয়ে এসেছেন উদ্যমী যুবকরাও। তাঁরা চাল, ডাল, সবজি প্রভৃতি দিয়ে মানুষকে সাহায্য করছেন। শক্তিগড় থানার ওসি কুণাল বিশ্বাসের নেতৃত্বে বুধবার শক্তিগড় থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে আটকে পড়া রোগীর পরিজন, ভিক্ষুক ও দরিদ্রদের রান্না করা খাবার ও চাল ডাল দিয়ে সাহায্য করা হয়। এদিন যাঁদের বাড়িতে শিশু রয়েছে অথচ কোনও কারণে দুধ সংগ্রহ করতে পারছেন না শক্তিগড় থানার পুলিশ তাঁদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে দুধ বিতরণ করে। বর্ধমান সদর ২ ব্লকের দুলেপাড়ায় অবস্থিত বড়শুল মিল্ক প্রোডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পিন্টু ঘোষ বলেন, “আমাদের দুগ্ধ সমবায়ে প্রতিদিন একশো জন চাষির কাছ থেকে প্রায় দু’হাজার লিটার দুধ সংগ্রহ করা হয়। করোনা ভাইরাসের কারণে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শক্তিগড় থানার মাধ্যমে শিশুদের জন্য গড়ে প্রতিদিন ৫০ লিটার করে দুধ বিতরণ করা হবে যাতে শিশুদের দুধের প্রয়োজন কিছুটা মেটে। বিভিন্ন ইঁটভাটায় এবং বিভিন্ন গ্রামে যাঁদের বাড়িতে শিশু আছে কিন্তু বর্তমানে দুধ কেনার সামর্থ্য নেই তাঁদের দুধ বিলি করা হচ্ছে। প্রয়োজনে দুধের পরিমাণ বাড়ানো হবে।” দীর্ঘ দিন ধরেই লকডাউনের জেরে মিষ্টির দোকান বন্ধ। এখন তা খুললেও দিনের নির্দিষ্ট সময়েই খোলা থাকছে। এজন্য দুধের চাহিদা খুব কম। কয়েক দিন আগে দেখা গেছে যে বাঁকুড়ার একটি গ্রামে হাজার হাজার লিটার দুধ স্রেফ ফেলে দিতে বাধ্য হচ্ছেন দুগ্ধ ব্যবসায়ীরা। এই অবস্থায় উদ্বৃত্ত দুধ শিশুদের মধ্যে বিলি করা শুরু হতে সকলেই খুশি।

```