Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

যৌন হেনস্থার অভিযোগ থেকে মুক্তি পেলেন কবি-অধ্যাপক অংশুমান কর

দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগ থেকে আদালতে মুক্তি পেলেন খ্যাতনামা কবি ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক অংশুমান কর (Anshuman Kar)। অভিযোগ ছিল, প্রেমের ফাঁদে ফেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন হেনস্থা (Sexual Harassment) করতেন

যৌন হেনস্থার অভিযোগ থেকে মুক্তি পেলেন কবি-অধ্যাপক অংশুমান কর

শেষ আপডেট: 8 September 2021 12:26

দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগ থেকে আদালতে মুক্তি পেলেন খ্যাতনামা কবি ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক অংশুমান কর (Anshuman Kar)। অভিযোগ ছিল, প্রেমের ফাঁদে ফেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন হেনস্থা (Sexual Harassment) করতেন অধ্যাপক। এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কেও নাকি জড়িয়ে পড়েছিলেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পরেই অধ্যাপককে সাসপেন্ড করা হয়। তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়। যৌন হেনস্থার মামলার ওঠে আদালতে। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা অধ্যাপক-কবি অংশুমান করের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পদক্ষেপ খারিজ করেছেন। ১৯৯৭ সালে বিশাখা গাইডলাইন অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয়ে এমন যৌন হেনস্থার অভিযোগ উঠলে নির্যাতিতা নিজে বা তাঁর অনুমতি নিয়ে ঘনিষ্ঠ কেউ অভিযোগ জানাতে পারেন। সেক্ষেত্রে ঘটনা ঘটার তিন মাসের মধ্যে অভিযোগ জানানোর বিধান রয়েছে। এক্ষেত্রে অভিযোগ ওঠার এত পরে মামলা দায়ের করা হল কেন, সে নিয়েও প্রশ্ন উঠেছে। এদিন বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেছেন, ছাত্রী নিজে যখন কোনও অভিযোগ করেননি, তখন ছাত্র সংসদ হঠাৎ এত উদ্যোগী হল কেন? আদালত রায় ঘোষণা করার পর দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয়েছিল, অধ্যাপকের সঙ্গে। অংশুমান বলেন, এ ব্যাপারে কবি অংশুমান কর বলেছেন, "জীবনে কোনও মহিলাকে যৌন হেনস্থা করিনি। আদালতের ওপরে ভরসা ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবেচনাবোধের ওপরেও ভরসা আছে।" বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ান অধ্যাপক অংশুমান কর। কবি হিসেবেও যথেষ্ট নামডাক আছে তাঁর। কিন্তু তাঁর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ ওঠে। অংশুমানের স্ত্রীর সঙ্গে এক ছাত্রীর কথোপকথন সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। তা নিয়ে শোরগোল পড়ে যায় বিশ্ববিদ্যালয়ে। শুধু তা নয়, সোশাল মিডিয়াতেও অনেকে অংশুমানের সমালোচনায় নেমে পড়েন। তবে বুধবার আদালতের রায় ঘোষণার পর বিতর্কের নিরসন হল বলেই মনে করা হচ্ছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```