Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বাগুইআটি কাণ্ডে ক্ষুব্ধ মমতা, ওসিকে ক্লোজ করে সিআইডি তদন্তের নির্দেশ

https://www.youtube.com/watch?v=VpFWGwkKQkk দ্য ওয়াল ব্যুরো: বাগুইআটিতে জোড়া খুনের ঘটনায় পুলিশি অপদার্থতার অভিযোগ গোড়া থেকেই উঠছিল। নবান্নও (Nabanna) মেনে নিল গাফিলতি হয়েছে। বুধবার দুপুুরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের পুরমন্ত্রী ও কলকা

বাগুইআটি কাণ্ডে ক্ষুব্ধ মমতা, ওসিকে ক্লোজ করে সিআইডি তদন্তের নির্দেশ

শেষ আপডেট: 7 September 2022 09:19

https://www.youtube.com/watch?v=VpFWGwkKQkk

দ্য ওয়াল ব্যুরো: বাগুইআটিতে জোড়া খুনের ঘটনায় পুলিশি অপদার্থতার অভিযোগ গোড়া থেকেই উঠছিল। নবান্নও (Nabanna) মেনে নিল গাফিলতি হয়েছে। বুধবার দুপুুরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাগুইআটি (Baguiati) থানার ওসি কল্লোল ঘোষকে ক্লোজ করা হয়েছে।

বাগুইআটি কাণ্ডে স্থানীয়রা ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। সেখানে পৌঁছে গিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। এ হেন পরিস্থিতিতে ফিরহাদ হাকিম জানিয়েছেন, জোড়া খুনের তদন্ত ভার দেওয়া হয়েছে রাজ্য গোয়েন্দা বিভাগ তথা সিআইডিকে (CID)।

বাগুইআটিতে একটা নতুন জিনিস দেখা গেল। অতীতে কামদুনির ঘটনা বা পার্ক স্ট্রিটের ঘটনা থেকে যা ভিন্ন। দুই নাবালক খুনের ঘটনা নিয়ে গোড়া থেকেই সহমর্মিতা জানাচ্ছে প্রশাসন। সেই সঙ্গে নবান্ন স্বীকার করে নিচ্ছে, পুলিশি ব্যর্থতা গোড়া থেকেই ছিল।

পুরমন্ত্রী ববি হাকিম এদিন সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় খুবই মর্মাহত। তিনি ওসিকে ক্লোজ করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। কারণ, পুলিশের অনেক আগেই সক্রিয় হওয়া উচিত ছিল। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে মুখ্যমন্ত্রী বলেছেন, যেন গোটা তদন্ত তিনি মনিটর করেন।

ফিরহাদ হাকিম আরও বলেন, বাগুইআটিতে যে ঘটনা ঘটেছে তাতে আমরাও শিউরে উঠছি। হতভাগা পরিবার দুটির পাশে আমরা রয়েছি। তাঁদের দুঃখে আমরাও শরিক।

বাগুইআটির দুই কিশোরের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সত্যেন্দ্রর স্ত্রীর! পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য


```