Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মিহির গোস্বামীর পর আরও তৃণমূল বিধায়ক আসছেন বিজেপিতে, সোমবার থেকেই শুরু: নিশীথ

দ্য ওয়াল ব্যুরো: ভোট মরশুমে শুক্রবার প্রথম তৃণমূল বিধায়ক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহার দক্ষিণের মিহির গোস্বামী। রবিবার কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক দাবি করলেন, মিহিরবাবুর পর তৃণমূলের আরও অনেক বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলছেন। সোমবা

মিহির গোস্বামীর পর আরও তৃণমূল বিধায়ক আসছেন বিজেপিতে, সোমবার থেকেই শুরু: নিশীথ

শেষ আপডেট: 28 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভোট মরশুমে শুক্রবার প্রথম তৃণমূল বিধায়ক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহার দক্ষিণের মিহির গোস্বামী। রবিবার কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক দাবি করলেন, মিহিরবাবুর পর তৃণমূলের আরও অনেক বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলছেন। সোমবার থেকেই সেই যোগদান শুরু হবে। যদিও কোচবিহারের দাপুটে নেতা নিশীথ প্রামাণিক কারও নাম করেননি। শুধু বলেছেন, "দেখতে থাকুন না! তৃণমূল কংগ্রেস দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে।" মিহিরবাবু যে দল ছাড়বেন তা বোঝাই যাচ্ছিল। পুজোর আগেই সংগঠনের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন তিনি। তারপর একের পর এক ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিয়েছিলেন। কালী পুজোর দিন এও বলেছিলেন, দল আর দিদির হাতে নেই। সেই তিনিই দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কয়লা পাচার মামলায় সিবিআইয়ের তল্লাশি নিয়েও মন্তব্য করেন নিশীথ। তিনি বলেন, "সিবিআইয়ের নজরে রয়েছে কোল মাফিয়ারা। আর সেই মাফিয়াদের সঙ্গে কাদের কাদের যোগ রয়েছে তা খুব শীঘ্রই স্পষ্ট হতে যাচ্ছে!" শুক্র ও শনিবার ম্যারাথন তল্লাশি চালিয়েছে সিবিআই। বাংলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের অন্যান্য রাজ্য মিলিয়ে মোট ৩৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। রাতে সিবিআই যে এফআইআর করেছে তাতে নাম রয়েছে পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার। বেশ কিছু কোল্ডফিল্ড কর্তারও নাম রয়েছে তদন্ত এজেন্সির এফআইআরে। যদিও তদন্ত এজেন্সির এই অভিযান নিয়ে তৃণমূলের বক্তব্য, বিজেপি তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করছে।

```