Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

দেবশ্রী রায়ের বিরুদ্ধে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ তাঁরই বিধানসভা কেন্দ্রে

দ্য ওয়াল ব্যুরো: চার হাজার লোকের প্রত্যেকের থেকে চার হাজার টাকা করে নিয়ে তাদের প্রতারিত করার করার অভিযোগ উঠল রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে। টোটো গাড়ি দেওয়ার নাম করে বিধায়ক নিজে এই ঘোষণা করেছিলেন, তারপরে তাঁরই দলের নেতা পলাশ

দেবশ্রী রায়ের বিরুদ্ধে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ তাঁরই বিধানসভা কেন্দ্রে

শেষ আপডেট: 12 December 2019 14:54

দ্য ওয়াল ব্যুরো: চার হাজার লোকের প্রত্যেকের থেকে চার হাজার টাকা করে নিয়ে তাদের প্রতারিত করার করার অভিযোগ উঠল রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে। টোটো গাড়ি দেওয়ার নাম করে বিধায়ক নিজে এই ঘোষণা করেছিলেন, তারপরে তাঁরই দলের নেতা পলাশ রানা কাঁচা রসিদ দিয়ে টাকা তোলেন। কিন্তু এ দিন অভিযোগের কোনও জবাব কার্যত দিতেই পারেননি পলাশ রানা। যাঁরা টোটো পাওয়ার আশায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কাশীনগরে বৃহস্পতিবার প্লাকার্ড নিয়ে মিছিল করেন। তাঁরা কাশীনগরে পথ অবরোধ করেন। মিছিল থেকে জাকির হোসেন পেয়াদা বলেন, “বিধায়ক দেবশ্রী রায় নিজে আমাদের বলেছিলেন যে, টোটোর রেজিস্ট্রেশন বাবদ চার হাজার টাকা করে দিলে আমাদের টোটোগাড়ি দেওয়া হবে। সেই মতো আমরা টাকা দিই গত ২২ অগস্ট। কিন্তু আজও পর্যন্ত আমরা গাড়ি পাইনি।” টাকা দিয়েছিলেন গৌতম খানও। তিনি বলেন, “আমরা চাই আমাদের টোটো দেওয়া হোক। যদি একান্ত তা দেওয়া না হয় তা হলে যেন অবশ্যই টাকা ফেরত দেওয়া হয়।” অভিযোগ অস্বীকার করেননি এলাকার তৃণমূল নেতা পলাশ রানা। তিনি বলেন, “টোটোর রেজিস্ট্রেশন বাবদ ওই টাকা নেওয়া হয়েছে। যাঁরা টাকা দিয়েছেন তাঁদের রসিদ থাকলে হয় টোটো পাবেন না হলে টাকা ফেরত পেয়ে যাবেন।” কিন্তু এতদিনেও কেন টোটো দেওয়া হয়নি? টাকাই বা কবে ফেরত দেওয়া হবে? এই দুই প্রশ্নের কোনও উত্তর তিনি দেননি। বিধায়ক দেবশ্রী রায়ের ফোনে কোনও উত্তর পাওয়া যায়নি। আগে একটি অনুষ্ঠানে দেবশ্রী রায় বলেছিলেন, “হোপ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান আমাকে বেছেছেন যাতে টোটো গাড়ি গরিবদের দেওয়া যায়। দক্ষিণ ২৪ পরগনা ও উত্তরবঙ্গে এগুলি দেওয়ার কথা বলা হয়েছে। আমি ভাবলাম যদি দক্ষিণ ২৪ পরগনাতেই টোটো দেওয়া হয় তা হলে আমার বিধানসভা এলাকায় কেন দেওয়া হবে না? আমি এখানে (রায়দিঘি) আট বছর ধরে বিধায়ক রয়েছি। দেবশ্রী রায় ফাউন্ডেশন নতুন একটি ফাউন্ডেশন খুলল ‘আশার আলো’ নামে। এই ‘আশার আলো’ আরও অনেক ভাল কাজ করবে।” টাকা নেওয়া হয়েছে কাঁচা রসিদ দিয়ে। ২২ অগস্ট টাকা জমা দেওয়ার পর তদারকি করেও কোনও লাভ হয়নি। রায়দিঘির প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায় গত এক মাস আগে বলেছিলেন, এ নিয়ে গণসই সংগ্রহ করে বিধায়কের বিরুদ্ধে আদালতে মামলা করা উচিত। এদিনও তিনি আন্দোলনকারীদের পক্ষেই কথা বলেন।

```