Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বিরিয়ানি খেতে বেরিয়ে ফেরেনি নাবালিকা, উত্তরকন্যা লাগোয়া জঙ্গলে দেহের খোঁজ, রয়েছে ক্ষতচিহ্ন

অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে।

বিরিয়ানি খেতে বেরিয়ে ফেরেনি নাবালিকা, উত্তরকন্যা লাগোয়া জঙ্গলে দেহের খোঁজ, রয়েছে ক্ষতচিহ্ন

দেহ উদ্ধারের খবরে উত্তেজনা

শেষ আপডেট: 2 April 2025 11:19

শিলিগুড়ি, নিবেদিতা দাস

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল নাবালিকা(minor girl)। মঙ্গলবার রাতে উত্তরকন্যার পাশের জঙ্গল থেকে মিলল নিথর দেহ(Siliguri Incident)। অভিযোগ নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল শিলিগুড়ির ওই স্কুলছাত্রী। এরপরই আচমকাই এক বন্ধুর ফোনে তার মৃত্যুসংবাদ পান পরিবারের সদস্যরা। উত্তরকন্যার  জঙ্গল থেকে উদ্ধার নাবালিকা স্কুল ছাত্রীর দেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। 

পরিবার সূত্রে খবর, এদিন দুপুরে বছর চোদ্দোর ওই নাবালিকা বেরিয়েছিল তাঁর বন্ধুদের সঙ্গে। তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খাওয়ার কথাও ছিল তাদের। অনেকটা সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর আচমকাই নাবালিকার বন্ধুর ফোন আসে পরিবারের কাছে। ফোনে সে জানায়, ওই নাবালিকার অবস্থা আশঙ্কাজনক শুনে সে উদ্ধার করে। কিন্তু শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন। 

এরপর ওই বন্ধুকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ এসে ওই যুবককে হেফাজতে নেয়। বর্তমানে দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে যা দেখা যাচ্ছে  নাবালিকার দেহে কামড় ও আঁচড়ের দাগ রয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।উত্তরকন্যার সামনের জঙ্গলে নাবালিকার পড়ে থাকার কথা ওই বন্ধু কীভাবে জানল, পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।


```