ভ্যাকসিন নিয়েছেন বলে মাস্ক পরেননি! জেনে নিন কেমন অভিজ্ঞতা হতে পারে পথে
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাকসিনের (vaccine) দুটো ডোজ নিয়েছেন বলে আপনি কি মাস্ক (mask) ছাড়াই রাস্তায় বের হচ্ছেন? মাস্ক থুতনিতে ঝুলিয়ে রেখেছেন? তাহলে নিজের বিপদ ডাকছেন জানবেন।
মাস্ক না পরা বা ঠিকমতো না পরা থাকলে কলকাতা পুলিশ ব্যবস্থা নিচ্ছে
শেষ আপডেট: 30 August 2021 10:04
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাকসিনের (vaccine) দুটো ডোজ নিয়েছেন বলে আপনি কি মাস্ক (mask) ছাড়াই রাস্তায় বের হচ্ছেন? মাস্ক থুতনিতে ঝুলিয়ে রেখেছেন? তাহলে নিজের বিপদ ডাকছেন জানবেন।
মাস্ক না পরা বা ঠিকমতো না পরা থাকলে কলকাতা পুলিশ ব্যবস্থা নিচ্ছে। সপরিবারে প্রাইভেট কার নিয়ে বেরোচ্ছেন? ব্যক্তিগত গাড়িতেও সবাইকে পরতে হবে মাস্ক। ভ্যাকসিন নেওয়া থাকলেও।
কেন পুলিশের এই কড়াকড়ি?
আরও পড়ুনঃ প্যান্টের ভিতর গোল্ড পেস্ট, অভিনব কায়দায় সোনা পাচারে গ্রেফতার যুবক
সাময়িক স্বস্তি দেওয়ার পর কলকাতায় আবার জাঁকিয়ে বসেছে করোনা। তাই পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
রোজই শয়ে শয়ে লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এমনকী গ্রেপ্তারও করা হচ্ছে করোনাবিধি উপেক্ষা করার কারণে।
কয়েকদিন ধরেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন। যেকারণে মাস্ক পরা ও দূরত্ববিধি বজায় রাখার বিষয়ে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। চলছে ধরপাকড়। মাস্ক না পরার জন্য ১০০ টাকা করে জরিমানা করা হচ্ছে। বহুভাবে মানুষকে বোঝানো সত্ত্বেও গা করছে না অনেকেই।
আজ সোমবার সকাল পর্যন্ত করোনাবিধি না মানার জন্য ৪৩০ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এরমধ্যে শুধু মাস্ক না পরার জন্যই ৩২১ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি আটক করা হয়েছে ৩৯টি। অভিযোগ গাড়ির ভিতরে চালক–সহ অনেকেই মাস্ক পড়ছেন না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্যাক্তিগত গাড়িতেও মাস্ক পরতে হবে। পাশাপাশি রাস্তাঘাটে গুটখা ও পানের পিক ফেলার বিষয়ে কঠোর প্রশাসন। পিক ও থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে।
https://twitter.com/KPSouthDiv/status/1431595353627758597?s=08
রবিবার করোনাবিধি না মানার জন্য গ্রেপ্তার করা হয়েছিল ২৪৫ জনকে। গাড়ি আটক করা হয় ৫৬টি। মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয় ৩০২ জনকে। যেখানে সেখানে পানের পিক ফেলার জন্য গ্রেপ্তার করা হয় ৬ জনকে। শনিবার এই সংখ্যাটা ছিল ৬। ওইদিন গাড়ি আটক করা হয় ৫৫টি। গ্রেপ্তার করা হয়েছে ২৪৫ জনকে। মাস্ক না পরার জন্য ধরা হয়েছে ২৪৯ জনকে।
প্রশাসনের তরফে ধরপাকড়, গ্রেপ্তার সত্ত্বেও হুঁশ ফিরছে না লোকজনের। বাজার, রাস্তাঘাটে, গণ পরিবহণে যাতায়াতের সময় অধিকাংশ মানুষের মুখেই মাস্কের দেখা মিলছে না। দূরত্ববিধিও শিকেয় উঠেছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে ফের চরিত্র বদলে হানা দিচ্ছে করোনা। এ রাজ্যে পরিস্থিতি এখনও হাতের বাইরে না গেলেও, দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকদের মতে, এখনই সাবাধান না হলে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'